বড় এই লেবুকে বাতাবি লেবু বলে তবে অনেক এলাকায় জাম্বুরা নামে পরিচিত । ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি বাংলাদেশের সবখানে পাওয়া যায় । কমলা অনুরূপ এই ফলটি পুষ্টিতেও কম নয়। অসাধারণ এই ফলটির দাম একটি ছোট কমলা থেকেও কম কিন্তু একটি বাতাবি লেবু ১০ টি কমলার সমান । খুব সুস্বাদু এই বাতাবি লেবু একবার লাগালে অনেক বছর ধরে ফল দেয় ।
এই জন্য বাড়ির আঙিনায় এটি লাগালে পরিবারের সবাই তৃপ্তি সহকারে বহুদিন খেতে পারে । তাছাড়া বাতাবি লেবু গাছ খুব বেশি পরিচর্যার দরকার পড়ে না। এই জন্য এটি খুব লাভজনক ফল গাছ ।
এই লেবুতেও বাতাবি লেবুর মত কোয়া থাকে । একটি লেবুতে প্রায় ১২- ১৮ টি টি কোয়া থাকে ।