I visited Beijing in mid-April for some passport-related work. Although I live in Beijing, my residence is in the Huairou District, located about 60 kilometers north of the city center. Fortunately, it was a rainy day, giving me a wonderful opportunity to enjoy the beauty of Beijing’s rain-washed, cloudy atmosphere. I arrived in the city after midday and decided to explore it during the afternoon.
I walked quite a bit that day, as the weather was perfect for it. The Bangladesh Embassy is located in the Chaoyang District in the eastern part of the city, where most other embassies are also situated. I started walking along the main road that runs past the Bangladesh Embassy. I noticed that this area was much quieter and less crowded than other parts of the city.
Given the importance of the Chaoyang area, the security measures there seemed quite robust and impressive. After walking for a while, I came across a public park. Since I always love enjoying natural beauty, I didn't want to miss this opportunity. Nature takes on a unique charm after the rain, and Ritan Park was a perfect example of this.
[BN: আমি গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বেইজিং শহরে আমার পাসপোর্টের কাজের জন্য গিয়েছিলাম। প্রসঙ্গত, আমি বেইজিংয়ে বসবাস করলেও আমার বসবাসের এলাকাটি হুয়াইরো (Huairou) ডিস্ট্রিক্টে অবস্থিত, যা বেইজিং শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে। সৌভাগ্যবশত, দিনটি ছিল বৃষ্টিস্নাত। তাই বেইজিংয়ের বৃষ্টিভেজা ও মেঘলা আবহাওয়ার সৌন্দর্য উপভোগ করার একটি চমৎকার সুযোগ পেয়েছিলাম। আমি দুপুরের পর শহরে গিয়েছিলাম, তাই বিকেলের শহরটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিই।
সেদিন আমি বেশ খানিকটা হেঁটেছিলাম, কারণ আবহাওয়াটা হাঁটার জন্য একেবারে উপযুক্ত ছিল। বাংলাদেশের দূতাবাসটি বেইজিংয়ের পূর্বদিকের ছাওয়াং (Chaoyang) ডিস্ট্রিক্টে অবস্থিত, যেখানে বেশিরভাগ দেশের দূতাবাসগুলো রয়েছে। সেখানকার যে প্রধান সড়কটি বাংলাদেশ দূতাবাসের সামনে দিয়ে গেছে, সেটি ধরে আমি হাঁটতে শুরু করি। একটি বিষয় লক্ষ্য করলাম যে, এই এলাকাটি শহরের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ শান্ত এবং এখানে মানুষের আনাগোনাও কম।
যেহেতু ছাওয়াং এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার নিরাপত্তা ব্যবস্থাও আমার কাছে বেশ জোরদার ও ভালো মনে হলো। অনেকক্ষণ হাঁটার পর আমি একটি পাবলিক পার্কের দেখা পেলাম। যেহেতু আমি সবসময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি, তাই এই সুযোগটি হাতছাড়া করলাম না। আর বৃষ্টির পর প্রকৃতির রূপ এমনিতেই অনন্য হয়ে ওঠে, যার জ্বলজ্যান্ত প্রমাণ হলো এই রিতান পার্ক।]
I entered Ritan Park through its south gate. It didn't seem to be a very famous park, as I hadn't read or heard about it before; however, it was incredibly well-maintained. Best of all, there is no entry fee for Ritan Park, meaning anyone can visit and explore it for free.
Because it had just rained and the sky remained overcast, a strange, peaceful silence pervaded the entire park. Instead of a bright, sunny scene, I witnessed nature glistening in the soft light of the late afternoon. The surroundings were incredibly clean and tranquil, as very few people had arrived at the park yet.
[BN: আমি রিতান পার্কের দক্ষিণ গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। পার্কটি খুব একটা জনপ্রিয় নয় বলেই মনে হলো, কারণ এর আগে কোথাও আমি এটি সম্পর্কে পড়িনি বা শুনিনি। তবে পার্কটি ছিল ভীষণ গোছানো। আর সবচেয়ে বড় কথা হলো, এই রিতান পার্কে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না; অর্থাৎ যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে এটি ঘুরে দেখতে পারে।
কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যাওয়ায় এবং আকাশ তখনও মেঘলা থাকায় পুরো পার্ক জুড়েই এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ঝলমলে রোদেলা দৃশ্যের বদলে আমি এক পড়ন্ত বিকেলের মৃদু আলোয় ভেজা প্রকৃতিকে দেখলাম। চারপাশটা অবিশ্বাস্য রকমের পরিষ্কার ও শান্ত ছিল, কারণ তখনও পার্কে খুব বেশি মানুষজন আসেনি।]
I witnessed a magnificent natural landscape there. Large tree branches, heavy with rainwater, drooped low under the weight of their lush green foliage. As I walked along the narrow paths, rain-kissed leaves and vines brushed against my head and body. I was particularly struck by the sight of slender-stemmed climbing plants, which were covered in dense foliage.
However, the most captivating sight was the flowering plants. As the cherry blossom season had not yet ended, the trees were adorned with blossoms. The array of white, pink, and other colored flowers made the entire atmosphere truly enchanting. The beauty of the raindrops resting on the delicate petals was, in particular, simply captivating and imbued with a sense of purity.
[BN: সেখানে আমি প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি প্রত্যক্ষ করলাম। বড় বড় গাছের সবুজ পাতায় ভরা ডালগুলো বৃষ্টির পানিতে ভারী হয়ে নিচের দিকে অনেকটাই ঝুলে পড়েছে। সরু পথগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃষ্টিস্নাত লতাপাতা মাথায় ও গায়ে এসে লাগছিল। বিশেষ করে চিকন কান্ডের কিছু লতানো গাছ ঘন পাতায় ছেয়ে থাকায় দেখতে দারুণ লাগছিল।
তবে সবচেয়ে চোখ জুড়ানো দৃশ্য ছিল ফুলগাছগুলো। চেরি ব্লসমের মৌসুম তখনো শেষ না হওয়ায় গাছগুলো ফুলে ফুলে সজ্জিত ছিল। সাদা, গোলাপি ও আরও কিছু রঙের ফুলের সমারোহে পুরো পরিবেশটি সত্যিই মনোমুগ্ধকর লাগছিল। বিশেষ করে ফুলের ছোট ছোট পাপড়ির ওপর জমে থাকা বৃষ্টির জলবিন্দুগুলোর সৌন্দর্য ছিল এককথায় হৃদয়কাড়া ও পবিত্রতায় ভরা।]
As the afternoon progressed, the park gradually began to fill with people—especially when I moved toward the northern end and was preparing to leave. I noticed various other types of flowering trees within the park, as well as designated areas where locals could exercise. In short, this park is a vital space for nearby residents, offering them a place to engage in various outdoor activities. The park's natural environment is truly excellent for maintaining good health.
[BN: বিকেল আরেকটু গড়িয়ে যাওয়ার পর পার্কটি আস্তে আস্তে জনবহুল হতে শুরু করে; বিশেষ করে আমি যখন পার্কের উত্তর দিকে চলে আসি এবং বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পার্কের ভেতর আরও বিভিন্ন রকমের ফুলের গাছ আমার চোখে পড়ে। পাশাপাশি স্থানীয় মানুষদের ব্যায়াম করার জন্য কিছু নির্দিষ্ট স্থানও দেখলাম। এককথায়, আশেপাশের বাসিন্দাদের জন্য এই পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে তারা বিভিন্ন ধরনের আউটডোর কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। পার্কের প্রাকৃতিক পরিবেশ স্বাস্থ্য সুরক্ষার জন্য সত্যিই দারুণ।]
I hope you enjoy my photos of this fantastic place with the amazing beautiful natural scenic views of the Ritan park in the Beijing downtown area. If you have any questions, let me know in the comments, and I will do my best to answer them.
Thanks a lot for your time and attention. I will catch up with you at the next one.
Wishing you a good day!
I took all the photos, and these are my own property. The English translation has been done using Google Translate, as I wrote the original blog in Bengali.