জীবনে যদি বড় হতে হয় তাহলে স্বপ্ন দেখতে হবে । স্বপ্ন হীন জীবন কিছু করতে পারে না । কারন স্বপ্ন আমাদের পথ দেখায় । স্বপ্নই নতুন নতুন আশা যোগাই , সামনে এগিয়ে যেতে অনুপ্রেররনা যোগায় । যে জীবনে স্বপ্ন দেখে না তারা সব কিছুতেই আশাহত হয়ে পড়ে । তাইত মনিষীগন স্বপ্ন দেখতে বলে গেছেন ,জেগে জেগে স্বপ্ন । একটি স্বপ্ন একজন মানুষকে পুরাপুরি পরিবর্তন করে দিতে পারে । পারে জীবন নতুন করে সাজাতে ।
অন্যদিকে স্বপ্ন হীন মানুষ কোন কাজ শুরু করতে ভয় পাই । সামনে এগিয়ে যেতে তাঁরা সাহস পাই না । কারণ সামনে যাওয়ার আগেই তাঁরা ব্যর্থতার গন্ধ পায় । অবশেষে তারা দিশেহারা হয়ে পড়ে । আর এভাবে একটি কাজের সমাপ্তি ঘটে । ফল আসার আগেই
তারা ব্যর্থতা স্বীকার করে নেয় ।
পরিশেষে , আশা এবং সফলতা একে অপররের পরিপূরক ।