গ্রামাঞ্চলে সবাই সারাদিন কর্ম বাস্ততার পর সন্ধ্যাবেলা একটু সময় পাই যখন কারও তেমন কোন কাজ থাকে না । এই সময় টা বেশির ভাগ মানুষ চলে যায় । চায়ের দুকানে । সেখানে সন্ধ্যা হয়েই যেন হয়ে উঠে একটি মিলন মেলা । সেখানে গেলেই গ্রামের সবার সাথে দেখা হওয়ার একটি সুযোগ তৈরি হয় । সবাই মেতে উঠে সারাদিনের খোশ গল্পে । এটা গ্রাম বাংলার প্রতিদিনের চিত্র ।
image source : http://www.livenarayanganj.com/index.php/led01/18444-2016-05-20-13-06-57
কিন্তু শহর অঞ্চলে এটার তেমন দেখা মেলে না । চায়ের দুকানে আড্ডা দেওয়া তারা যেন ভুলে গেছে । সারা দিনে তাদের প্রতিবেশির সাথে দেখা সাক্ষাৎও অনেক কম হয় । প্রতিবেশিদের সাথে তেমন সম্পর্কও ভালো থাকে না । যে যার মত থাকতেই যেন তারা বেশি ভালবাসে । কিন্তু এটা তো আত্মকেন্দ্রিক জীবন । একটি আবদ্ধ জীবনের মধ্যে কোন রস নেই । মানুষে মানুষে নেই কোন ভালবাসা । যে যার মত সবাই যেন ব্যস্ত