বিদ্যুৎ হীন প্রতিদিন

desh2(64)
Published in
#life
Words
159
Reading
1 min
Listen
Play
8y

আজকাল প্রচণ্ড তাপদাহে জনজীবনে নেমে এসেছে বিপর্যয় , এরই সাথে চলছে লোডশেডিং যা এই বিপর্যয়কে বাড়িয়ে তুলেছে বহুগুনে । মানুষ প্রতিদিনই লোডশেডিং এর সম্মুখীন হচ্ছে আর ভূগান্তিতে পড়ছে । এভাবে চলছে গ্রাম আর শহরগুলোতে চরম অব্যবস্থাপনা । যদিও সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করার পর বিদ্যুৎ এর কিছুটা সমাধান হয়েছে , কিন্তু চাহিদার তুলনায় তা খুবি নগন্য
। যার কারনে এখনও গরম কাল আসলেই শুরু হয় লোডশেডিং ।

লোডশেডিং এর কারনে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না । তাদের দৈনন্দিন কার্যক্রম সঠিক ভাবে করতে পারে না । লোডশেডিং এর ফলে কলকারখানা বন্ধ হয়ে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় ।লোডশেডিং এর ফলে কারখানার শ্রমিকরা কাজ করতে পারে না । ফলে সবারই ক্ষতির মুখে পড়তে হয়। লোডশেডিং এর ফলে অনেক অফিসে কাজ কর্ম বন্ধ হয়ে যাই কারন অনেক অফিসে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা থাকে না ।কাজেই বিদ্যুৎ একটি দেশে খুবি প্রয়োজন উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য। সরকারের উচিত এই সমেস্যা সমাধানে আরও বিকল্প গ্রহন করা , যাতে বিদ্যুৎ সমেস্যা সমাধান হয় ।

বিদ্যুৎ হীন প্রতিদিন | Ecency