মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা শুন্য ময় ।আমি পৃথিবীকে কিছুই দিতে পারলাম না । যার কারনে পৃথিবী আমাকে মনে রাখবে । আমি পৃথিবীকে কিছুই দিতে পারিনি যার কারনে আমি প্রশংসিত হতে পারি । পৃথিবীর মানুষ গুলোকে ঈমন কোন উপকার করতে পারিনি যার কারনে তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকে । আমার বড় আশা ছিল তা কবে পারব আদোও জানি না । তার পরও চেষ্টা করে যেতে চাই শেষ পর্যন্ত ।
যতক্ষণ আমার দেহে প্রান আছে আমি লড়তে চাই । রেখে যেতে চাই মানুষের বসবাসের উপযোগী একটি সুন্দর পৃথিবী । যেখানে প্রত্যেকে তার অধিকার টুকু বুঝে পাবে । প্রত্যেকে পাবে একটি সুন্দর স্বপ্ন বাস্তবায়নের সুযোগ । এমন চিন্তায় আমাকে তাড়া করে বেড়ায় সারাক্ষণ। জানিনা আমি কবে পারব আমার সেই আশা পূরণ করতে । তবে আমি প্রতজ্ঞ , আমি আবিচল আমার অভীষ্ট লক্ষ্য অর্জনে ।