বাসায় কিভাবে তৈরি করবেন সুস্বাদু ও পুষ্টিকর খাবার পুডিং

Words
495
Reading
3 min
Listen
Play
6y

হ্যালো বন্ধুরা ,
আশা করি সবাই ভালো আছেন।

বাসায় কিভাবে তৈরি করবেন সুস্বাদু ও পুষ্টিকর খাবার পুডিং.
আজকে আমি আপনাদের সাথে পুডিং তৈরী করার সব ধরণের নিয়ম গুলো খুব ভালো ভাবে দেখানোর চেষ্টা করবো।
পুডিং তৈরী হয় দুধ ,ডিম্ ও চিনি দিয়ে , আমরা সবাই জানি যে পুডিং একটি পুষ্টিকর খাবার , ছোট বড় সবাই পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে ,
পুডিং সবাই পারফেক্ট ভাবে তৈরী করতে পারেনা , এটি করতে পারলে সহজ কিন্তু যারা পারেনা তাদের জন্য একটু কঠিন কাজ , আজকে আমার তৈরী করার পদ্ধতি দেখলে আশা করি আপনারা অনেক সহজে বাসায় পুডিং বানাতে পারবেন ,
চলুন শুরু করি কি ভাবে আমি পুডিং তৈরী করলাম।

1.jpg

প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিলাম।
2.jpg

দুধটাকে ফুটানোর জন্য আমি একটি বোল ব্যবহার করলাম।
3.jpg

এখানে আমি ৮ টা ডিম নিয়ে নিলাম.
4.jpg

এখানে আমি ৩০০ গ্রাম পরিমান চিনি নিয়ে রাখলাম।
5.jpg

এখন আমি দুধ টাকে ভালো করে ফুটিয়ে নিবো , একটু বেশি সময় নিয়ে হালকা টপ্ দিয়ে দুধ ফুটাবো , যাতে দুধ ঘন হয়ে আসে , দুধ যদি ঘন হয় তাহলে পুডিং এর স্বাদ বেশি হবে , দুধ ঘন হলে দুধ টাকে চুলা থেকে নামিয়ে ফেনের নিচে গিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে।
6.jpg

এখন আমি ৮ টি ডিম ভেঙ্গে একটি পাত্রে রাখলাম।
7.jpg

এবার আমি ঠান্ডা করা দুধের মধ্যে ডিম ও চিনি ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিবো , এমন ভাবে মিক্স করবো যাতে চিনি গুলো গোলে ডিম ও দুধের সাথে একদম মিক্স হয়ে যাই।
8.jpg

সবকিছু মিক্স করার পর খুব সুন্দর একটা কালার ধারণ করবে।
9.jpg

এখন আমি ক্যারামেল তৈরি করতে হবে , ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিবো , ৩ চা চামচ পরিমান পানি দিবো এবং ৬ চা চামচ পরিমান চিনি দিয়ে অনগরত নাড়াতে থাকবো যাতে নিচে লেগে না যাই।
10.jpg

কিছুক্ষন পর চিনি গুলো পোড়ে একটা পোড়া ঘ্রান বের হবে , কালার চেঞ্জ হয়ে ক্যারামেল তৈরী হয়ে যাবে , ভুলেও হাত দেয়ার চেষ্টা করেননা , হাত পোড়ে যাবে , ক্যারামেল টা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেন দিয়ে ঠান্ডা করে নিতে হবে।
11.jpg

ক্যারামেল টা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে এবং পাতিলের সাথে লেগে থাকবে।
12.jpg

এখন আমি চুলায় এমন একটি পাতিল বসাবো যে পাতিলের ভিতরে ছোট পুডিং বানানোর পাতিল ঢুকবে , এমন পরিনাম পানি বড় পাতিলে দিবো যে ছোট পাতিল ঢুকালে যেন পানি ছোট পাতিলের গলা পর্যন্ত আসে।
13.jpg

ক্যারামিলের পাতিলের মধ্যে দুধ ডিম চিনি মিক্স করা উপাদান গুলো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বড় পাতিলের মধ্যে ঢুকিয়ে দিবো।
15.jpg

এখন বড় পাতিল ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তাপে ৩০ মিনিট রান্না করবো।
14.jpg

৩০ মিনিট পর পুডিং তৈরী হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো থালায় অথবা চেপ্টা জাতীয় কিছুর মধ্যে পুডিং ঢালে পরিবেশন করুন।
16.jpg

তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর খাবার পুডিং , আশা করি আপনাদের কাছে আমার বানানো রেসিপিটি ভালো লেগেছে , যদি আপনাদের এই সম্পর্কে কিছু জানার থাকে আমাকে মন্তব্য করে অবশই জানাবেন। ধন্যবাদ সবাইকে।

I hope all of you will support me and encourage me to work , I will always try my best to give a good vlog.

Thank you all for visiting my page and giving your nice support.
ayrin344@ayrin344

বাসায় কিভাবে তৈরি করবেন সুস্বাদু ও পুষ্টিকর খাবার পুডিং | Ecency