হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন ,
আশাকরি সবাই ভালো আছেন ,
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি পেঁয়াজ পাতা দিয়ে বড়া তৈরী করেছি।
পেঁয়াজ পাতা একটি শীতকালীন সবজি , এই সবজি সবসময় পাওয়া যায় না , আমাদের দেশে শীতকালীন অনেক সবজি রয়েছে , তার মধ্যে পেঁয়াজ পাতা একটি মূল্যবান ও মজাদার সবজি , পেঁয়াজ পাতা দিয়ে ভিবিন্ন ধরণের রেসিপি তৈরী করা যাই , পেঁয়াজ পাতা ভাজি , পেঁয়াজ পাতা ভর্তা , পেঁয়াজ পাতা তরকারি , পেঁয়াজ পাতা বড়া , আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ পাতার বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো , চলুন দেখি কি ভাবে আমি পেঁয়াজ পাতা দিয়ে বড়া তৈরী করেছি দেখি।
প্রথমে আমি পেঁয়াজ পাতা গুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম.
তারপর পেঁয়াজ পাতা গুলো কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখলাম
তারপর আমি পেঁয়াজ পাতা কুচি গুলোর মধ্যে , লবন , হলুদের গুঁড়া , মরিচের গুঁড়া , আদা বাটা , রসুন বাটা ,কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম।
সবকিছু মিক্স করা হলে সাথে আটা দিয়ে ভালো করে মেখে বড়া তৈরী করার জন্য প্রস্তুত করলাম
তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম , এবং কড়াই পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।
তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে বড়া তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম।
এখন মিডিয়াম আঁচে বড়া গুলো ভাজতে হবে , বেশি তাপ দিলে বড়া গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একপাশ হয়ে গেলে আমি বড়া গুলো উল্টে দিবো , এবং অন্য পাশ ভাজি করবো , কিছুক্ষনের মধ্যে তৈরী হয়ে গেলো সুস্বাধু ও মজাদার পেঁয়াজ পাতার বড়া।
আমি আমার নিজের মতো করে এই বড়া তৈরী করেছি , আপনারা যদি অন্য কোনোভাবে এই বড়া তৈরী করে থাকেন আমাকে মন্তব্য করে জানাবেন , ধন্যবাদ সবাইকে।
I hope all of you will support me and encourage me to work , I will always try my best to give a good blog.
Thank you all for visiting my page and giving your nice support.
@ayrin344