Biroti restaurant, dinner time

aqib1(41)
Published in
#food
Words
388
Reading
2 min
Listen
Play
9y

রেস্টুরেন্টঃ বিরতি রেস্তোরাঁ
লোকেশনঃ কালা কচুয়া, ক্যান্টনমেন্ট এর পরে।
প্রথমেই বলি কুমিল্লাতে এত হাইলি ডেকোরেটেড রেস্টুরেন্ট অন্য আরেকটা আছে নাকি সন্দেহ আছে। এদের প্রতিটা ফ্লোর এত সুন্দর করে ডেকোরেশন করা হইসে যে বাহবা পাওয়ার যোগ্য। এক কথায় বলতে হবে মালিকের কইলজ্যা ইয়া বড়। চাইনিজ বা বাংলা খাবারের জন্যেতো যেকোন সময় যেতে পারেন তবে বিকাল এবং সন্ধ্যাটা পুরাপুরি উপভোগ করার জন্যে আসরের টাইমে যেতে পারলে বেস্ট কারন ওদের রুফটপ্টা প্রশংসা পাওয়া যোগ্য। পরন্ত বিকেলে ছাদের উপরে বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি অথবা কাছের মানুষ নিয়ে আড্ডা দেয়ার এর চেয়ে ভাল প্লেস কুমিল্লায় পাবেননা আপাতত শিউর থাকেন। আর সাথে যদি থাকে ভাল মানের খাবার তাইলে সোনায় সোহাগা তাইনা? কয়েকজন ফ্রেন্ড মিলে যাওয়ার কারনে ভাবলাম একেকজন একেক্টা নেই তাহলে ট্রাই করতে পারবো কয়েকটা ডিশ।
প্রথমত আমরা গিয়ে বসার সাথে সাথেই আমাদেরকে কুচি করা একটা সালাদ দেয়া হল। তাদের এই বিষয়টা ভাললাগসে অনেক। এরপর কিছুক্ষণ পর আসলো অর্ডার নিতে।

image

#১ প্রথমে আসি চিকেন চাপ। কুমিল্লাতে আমার খাওয়া বেস্ট চাপ। পারফেক্টলি কুকড। আর মেরিনেশন্টা এত ভাল ছিল যে মনে হচ্ছিল মসলা গুলা চিকেন্টার আনাচে কানাচ পৌছে গেসিল। বাহিরটা ক্রিস্প আর ভেতরটা লাইট জুসি। আর ঝালটাও ছিল পারফেক্ট। এই চাপটা খাওয়া জন্যেও এটায় মাঝেমাঝে যেতে হবে।
রেটিংঃ ৯/১০
দামঃ ৯০ টাকা
#২ তন্দুরি চিকেনটাও ছিল মনে রাখার মত স্বাদ। স্মেল্টা এত ভাল আসতেসিল টেবিলে রাখার পর যে পেটের মধ্যে গুরগুর শুরু করসিল আর জিভে জল কাটা শুরু করসিল।
রেটিংঃ ৮/১০
দামঃ ১১০ টাকা

image

#৩ শিক কাবাবটা ছিল একটা কেকের মত। শিকের কিমাটা একদম ব্লেন্ড করা মনে হচ্ছিল। একদম সফট আর স্মুদ। মুখে দেয়ার সাথে সাথে গলে যাচ্ছিল। এইটার দামের সাথে পরিমাণগত একটা সমস্যা লাগসে আমার কাছে। সাইজটা আরও বড় করা যায় দাম হিসেবে।
রেটিংঃ ৭/১০ (সাইজের জন্যে ১ কাটা)
দামঃ ১৪০ টাকা
#৪ বিফ চাপটাই আমার কাছে ওইদিন খাওয়া সবচেয়ে কম স্বাদের লাগসে। প্রথমত এটার সাইজটা ছিল মনে রাখার মত ছোট আর এটা একটু বেশী ভাজা হয়ে গেসিল। হার্ড করে ভেজে ফেলসিলো একটু বেশী ভিতরটাও। স্বাদ ছিল মোটামুটি তবে এটা এতটা ড্রাই না করলে আরও ভাল হত

image

রেটিংঃ ৫/১০
দামঃ ১২০টাকা
#৬ কাশ্মীরি নানটা হচ্ছে আরেকটা ওয়াও। নানের উপরটা যথেষ্ট পরিমানে সফট ছিল আর নিচটা একটু ক্রিস্প। পারফেক্ট কম্বিনেশন।
রেটিংঃ ৮/১০

দামঃ ৬০ টাকা
শহর থেকে একটু দূরে প্রিয় মানুষ অথবা বন্ধুবান্ধবদের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার বেস্ট একটা জায়গা। তবে যাতায়াত সমস্যার কারনে একটু বেগ পেতে হলেও, একটা প্রবাদ আছেনা কষ্ট করলে কেষ্ট মিলে। হাইলি রিকোমেন্ডেড একটা রেস্টুরেন্ট। গিয়ে ওয়াও বলতে বাধ্য হবেন।
ধন্যবাদ।

Biroti restaurant, dinner time | Ecency