চাপড়ি পিঠা/লবণ ঝালের পিঠা

Words
175
Reading
1 min
Listen
Play
5y

IMG_20210428_172157163_2.jpg

চাপড়ি আমার অনেক পছন্দের একটি পিঠা। আজকে ইফতারিতে চাপড়ি পিঠা করেছিলাম। খুব সহজে হাতের কাছের জিনিস দিয়ে অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায়। বিকালের নাস্তাতেও চাইলে এটি তৈরি করতে পারেন। চলুন দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210428_163337635_2.jpg

IMG_20210428_163405521_2.jpg

চালের আটা ১ কাপ

ডিম ১ টি

পিয়াজ কুচি ১/২ কাপ

কাঁচা মরিচ ৩-৪ টি

হলুদ গুড়া ১/২ চামচ

লাল মরিচের গুড়া ১/২ চামচ

আদা বাঁটা ১/২ চামচ

রসুন বাঁটা ১/২ চামচ

লবণ পরিমাণমত

কার্যপ্রণালীঃ

IMG_20210428_163632110_2.jpg

IMG_20210428_164012768_2.jpg

IMG_20210428_164224526_2.jpg

প্রথমে আঁটার মধ্যে ডিম, পিয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাঁটা, রসুন বাঁটা, হলুদ গুড়া, লাল মরিচের গুড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়ে হবে।

IMG_20210428_170055926_2.jpg

IMG_20210428_170126826_2.jpg

IMG_20210428_170923992_2.jpg

IMG_20210428_170936989_2.jpg

একটি প্যানে ১/২ চামচ তেল দিয়ে গুলানো আঁটা প্যানের উপরে ছেঁড়ে দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ২ মিনিট রাখতে হবে। এবার ঢাকনা তুলে উল্টিয়ে অপরপাশ ভেঁজে নিতে হবে। ভাঁজা হয়ে গেলে একটি পাত্রে টিস্যু নিয়ে তার উপরে রেখে দিতে হবে।

IMG_20210428_172034419.PORTRAIT_2.jpg

IMG_20210428_182856781_2.jpg

গরম গরম পরিবেশন করুন। এই পিঠা ঠাণ্ডা হয়ে গেলে খেতে তেমন ভালো লাগবে না। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

চাপড়ি পিঠা/লবণ ঝালের পিঠা | Ecency