ঝটপট মজাদার ডিমের রেসিপি

Words
229
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210426_002300390.PORTRAIT_2.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্যাচেলর জীবনে সবথেকে বড় সমস্যা খাবার সমস্যা। অনেক সময় কি রান্না করবেন বুঝে উঠতে পারেন না। আজকে আপনাদের দেখবো মজাদার একটি রেসিপি।খুব সহজেই হাতের কাছের জিনিস দিয়ে এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেখে নেয়া কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210425_233918418_2.jpg

IMG_20210425_234001450.NIGHT_2.jpg

ডিম ৩ টি

পিয়াজ ১ কাপ

কাঁচা মরিচ ৩ টি

আদা বাঁটা ১/২ চামচ

রসুন বাঁটা ১/২ চামচ

লাল মরিচের গুড়া ১/২ চামচ

ধনিয়া গুড়া ১/২ চামচ

ভাঁজা জিরা গুড়া ১/৪ চামচ

পরিমাণমত লবণ

কার্যপ্রণালীঃ

IMG_20210425_235700950.jpg

IMG_20210425_235743927_2.jpg

IMG_20210425_235838861.jpg

একটি প্যানে ২ চামচ পরিমাণ তেল নিয়ে পিয়াজগুলো (১/২ কাপ) ভেঁজে নিতে হবে। এবার ডিম গুলো ছেঁড়ে দিয়ে তাতে সামান্য লাল মরিচের গুড়া ও পরিমাণমত লবণ দিয়ে দুই মিনিট ভেঁজে নিতে হবে। বেশি ভাঁজা যাবে না তাহলে পরে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ডিম ভাঁজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিতে হবে।

IMG_20210426_000415768.jpg

IMG_20210426_000505049_2.jpg

IMG_20210426_000612640.jpg

IMG_20210426_000729790.jpg

এবার প্যানে ১ চামচ তেল দিয়ে বাকি ১/২ কাপ পিয়াজ ভেঁজে নিতে হবে। দুই মিনিট ভাঁজার পরে এক এক করে আদা বাঁটা, রসুন বাঁটা, লাল মরিচের গুড়া, ধনিয়া গুড়া, ভাঁজা জিরা দিয়ে কিছুক্ষণ ভাঁজার পরে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে।

IMG_20210426_000750669_2.jpg

IMG_20210426_000838548.jpg

IMG_20210426_001006393_2.jpg

IMG_20210426_001907640_2.jpg

কষানো হয়ে গেলে ডিম ভাঁজা গুলো দিয়ে দিয়ে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাঝারি আঁচে দশ মিনিট জ্বাল দিতে হবে।

IMG_20210426_002230960_2.jpg

তৈরি হয়ে গেলো খুব সহজেই সুস্বাদু এই রেসিপিটি। আপনারা বাসায় তৈরি করে দেখবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

ঝটপট মজাদার ডিমের রেসিপি | Ecency