দুপুরের খাবারে আলু পটল ভাজি ও ডাল দিয়ে পুঁইশাক

Words
328
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210523_150425391.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ঘুম থেকে উঠার পরে দেখি খালা আসে নাই। সকালে নুডুলস রান্না করে পেট ভরলাম। দুপুরের দিকে রান্না ঘরে যেয়ে দেখি কি আছে রান্না করার মতো। আলু, পটল, পুঁইশাক, ডাল ও ডিম আছে। আলু পটল দিয়ে ভাজি আর পুঁইশাক দিয়ে ডাল রান্নার কথা চিন্তা করলাম। এই রান্না খুব অল্প সময়ের মধ্যে করা যায়। চলুন দেখে নেই কিভাবে সব রান্না সম্পন্ন করলাম।

প্রয়োজনীয় উপকরণঃ
আলু পটল ভাজির জন্য-

মাঝারি সাইজের আলু ১ টি

পটল ১ টি

পিয়াজ ১ টি

কাঁচা মরিচ ৪-৫ টি

হলুদ গুড়া ১/২ চামচ

লবণ স্বাদমত

পুঁইশাক ডালের জন্য-

পুঁইশাক

মসুরের ডাল ৪-৫ চামচ

পিয়াজ ১ টি

কাঁচামরিচ ৪-৫ টি

হলুদ গুড়া ১/২ চামচ

লবণ স্বাদমত

কার্যপ্রণালীঃ
আলু পটল ভাজির জন্য-

IMG_20210523_142333314.jpg

ভাজির জন্য প্রথমে আলু, পটল, পিয়াজ ও মরিচ এভাবে কুঁচি করে কেটে নিয়েছি।

IMG_20210523_143449003.jpg

প্যানে ২ চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিতে হবে। কুঁচি করে রাখা সব কিছু একসাথে দিয়ে হলুদ গুড়া ও লবণ দিয়ে দিতে হবে।

IMG_20210523_143550508.jpg

IMG_20210523_144544283.jpg

এবার সব কিছু ভালো করে একসাথে নেড়ে মাঝারি আঁচে ১২-১৫ মিনিট জ্বাল দিতে হবে। ভাজি লাল হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই ভাজি হয়ে গেলো।

পুঁইশাক ও ডালের জন্য-

IMG_20210523_142350306.jpg

IMG_20210523_142658134.jpg

পুঁইশাক, পিয়াজ ও মরিচ কেটে কুঁচি করে নিয়েছি। মসুরের ডাল একটি বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।

IMG_20210523_143152256.jpg

IMG_20210523_143328640.jpg

কড়াইতে ২ চামচ পরিমাণ তেল দিয়ে পিয়াজ কুঁচি ছেঁড়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়ার পরে হালকা লাল হয়ে আসলে হলুদ গুড়া দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে কষিয়ে নিবো।

IMG_20210523_143633240.jpg

IMG_20210523_143806025.jpg

কষানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিয়েছি। ২ মিনিট নাড়ার পরে ১ কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার পুঁইশাক, কাঁচামরিচ ও লবণ দিয়ে দিয়েছি। জ্বাল মাঝারি আঁচে দিয়ে ১৫-২০ মিনিট রান্না করতে হবে।

IMG_20210523_145602190.jpg

IMG_20210523_150314479.PORTRAIT_2.jpg

পানি এরকম শুকিয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। একটি বাটিতে নিয়ে নিয়েছি। পুঁইশাক ডাল রান্না করতে বেশি সময় লাগে না।

IMG_20210523_150249780.PORTRAIT.jpg

IMG_20210523_150425391.PORTRAIT.jpg

গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। সাথে একটি ডিম পোঁচ করে নিয়েছি। আমাদের মতো ব্যাচেলরদের জন্য ঝটপট রান্না এর থেকে ভালো আর কিছু হয় না। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

দুপুরের খাবারে আলু পটল ভাজি ও ডাল দিয়ে পুঁইশাক | Ecency