আলুর পাকোড়া

Words
207
Reading
1 min
Listen
Play
5y

IMG_20210427_010005472.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ মজাদার একটি রেসিপি। আলুর পাকোড়া। অল্প সময়ে খুব সহজেই করে ফেলতে পারবেন এই রেসিপি। বিকালের নাস্তায় অথবা ইফতারিতে খুব সহজেই করে ফেলতে পারেন এই রেসিপিটি। চলুন দেখে নেয়া যাক কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

বড় আলু ১ টি

বেসন ১ কাপ

লাল মরিচের গুড়া ১/৪ চামচ

জিরা গুড়া ১/৪ চামচ

আদা বাঁটা ১/৪ চামচ

রসুন বাঁটা ১/৪ চামচ

লবণ পরিমাণমত

কার্যপ্রণালীঃ

IMG_20210427_000523811.jpg

IMG_20210427_000733831.jpg

IMG_20210427_000802392.jpg

IMG_20210427_000934187.jpg

IMG_20210427_001119351.jpg

একটি বড় আলু নিয়ে ছাল ছাড়িয়ে নিতে হবে। এবার চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটি বাঁটিতে পানি নিয়ে আলুগুলো ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে টিস্যু নিয়ে আলুর গায়ে লেগে থাকা অতিরিক্ত পানি গুলো মুছে নিতে হবে।

IMG_20210427_001419056.jpg

IMG_20210427_001747598.jpg

IMG_20210427_002113779.jpg

এবার একটি বাঁটিতে এক কাপ পরিমাণ বেসন নিয়ে তাতে মরিচের গুড়া, লবণ, আদা বাঁটা, রসুন বাঁটা, জিরার গুড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটার বানিয়ে নিতে হবে।

IMG_20210427_002810744.jpg

IMG_20210427_002917446.jpg

IMG_20210427_003143277.jpg

IMG_20210427_003652096.jpg

IMG_20210427_004443636.jpg

IMG_20210427_005430739.PORTRAIT.jpg

একটি কড়াইতে ১ কাপ পরিমাণ তেল দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে বেসনে আলু ডুবিয়ে গরম তেলে ছেঁড়ে দিতে হবে। আলুর রঙ লাল হয়ে আসলে একটি পাত্রে টিস্যু নিয়ে তাতে রাখতে হবে।

IMG_20210427_005827731.jpg

টমাটো কেচাপ/ মেয়নিজ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।