পাউরুটির ডিম টোস্ট

Words
166
Reading
1 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ মজাদার একটি রেসিপি। সকালে কিংবা বিকালের নাস্তায় খুব সহজেই অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন এই মজাদার রেসিপিটি। আশা করি আপানাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নেই কিভাবে করতে হবে এই মজাদার রেসিপি।

IMG_20210412_235045992.NIGHT.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

পাউরুটি ৪ টি

ডিম ২ টি

পিয়াজ ১ টি

কাঁচামরিচ ২ টি

ধনেপাতা কুচি ১ চামুচ

টমাটো ১ টি

কালো মরিচের গুড়া

টমাটো সস

পরিমাণমত লবণ

কার্যপ্রণালীঃ

IMG_20210412_225744989.jpg

পিয়াজ, মরিচ, টমাটো, ধনেপাতা কুচি করে নিতে হবে।

IMG_20210412_230017165.jpg

IMG_20210412_230221719.jpg

IMG_20210412_230459473.jpg

এবার একটি পাত্রে ডিম দুটি নিয়ে তাতে পিয়াজ, মরিচ, টমাটো, ধনেপাতা, লবণ এবং কালো মরিচের গুড়া মিশিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে।

IMG_20210412_231250117.jpg

IMG_20210412_231855530.jpg

পাউরুটির একপাশে ডিমের মিশ্রণটি মাখিয়ে নিয়ে হবে।

IMG_20210412_232302588.NIGHT.jpg

IMG_20210412_232145461.NIGHT.jpg

গরম ফ্রাইপেনে ২ চামুচ তেল দিয়ে পাউরুটি দিয়ে দু'পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।

IMG_20210412_234242640.NIGHT.jpg

IMG_20210412_234357692.NIGHT.jpg

পাউরুটি ভাজা হয়ে গেলে একটি প্লেটের উপরে রেখে সমান করে কেটে নিতে হবে।

IMG_20210412_235100930.NIGHT.jpg

এবার একটি প্লেটে ডিম টোস্টগুলো সুন্দরভাবে সাজিয়ে ছোট একটি বাটিতে টমাটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

IMG_20210412_235213324.NIGHT.jpg

IMG_20210412_235226713.NIGHT.jpg

ধন্যবাদ।

পাউরুটির ডিম টোস্ট | Ecency