ইলিশ পোলাও

akazad(49)
Published in
#life
Words
231
Reading
2 min
Listen
Play
8y

image.png

ইলিশ থেকে তৈরি একটি মজাদার খাবার হল ইলিশ পোলাও। এ খাবারের কোন মৌসুম নেই। ঘরে ইলিশ থাকলে যেকোনো সময়ই এটি খাওয়া যায়। জেনে নেই ইলিশ পোলাও তৈরির রেসিপি।

উপকরণ

  • পোলাও এর চাল ৫০০ গ্রাম
  • ইলিশ মাছ ১২ টুকরা
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • টকদই ১ কাপ
  • লবণ স্বাদমতো
  • দারচিনি ২ টুকরা
  • এলাচ ৪টি
  • পেঁয়াজ বাটা ৩/৪ কাপ
  • পেঁয়াজ স্লাইস আধা কাপ
  • পানি ৪ কাপ
  • কাঁচামরিচ ১০টি
  • চিনি ১ চা চামচ
  • তেল আধা কাপ

পদ্ধতি

  • দুটি বড় ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের অংশের টুকরোগুলো নিন। এবার মাছের টুকরোগুলোতে আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন।

  • একটি পাত্রে তেল গরম করে দারচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান। মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিন। মাছ মশলা থেকে তুলে নিন।

  • অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালী করে ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়ুন। মাছের মশলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢাকুন।

  • পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান।

  • একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন।

  • পরিবেশন পাত্রে ইলিশ পোলাও নিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ইলিশ পোলাও | Ecency