বাংলা কমিউনিটি ও নতুনদের নিয়ে কিছু ভাবনা

Words
194
Reading
1 min
Listen
Play
3d

ওয়েলকাম ব্যাক। আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ একটা ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই—ছোট হলেও আমার কাছে মনে হয় কথাটি খুবই গুরুত্বপূর্ণ।
​

আমরা যারা এই প্ল্যাটফর্মে কিছুটা পুরনো বা টুকটাক কাজ বুঝি, আমাদের শুধু নিজেরা টিকে থাকলেই চলবে না। নতুন যারা আসছে, বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী ভাই-বোনদের জন্য সুযোগ করে দেওয়াটা আমাদের দায়িত্ব। সত্যি বলতে, এই প্ল্যাটফর্মগুলো প্রথম দিকে বেশ কঠিন মনে হয়।
​

তাই আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসি এবং নতুনদের সাপোর্ট করার চেষ্টা করি, তবে প্ল্যাটফর্মটি ধীরে ধীরে আরও সহজ ও উন্নত হবে। আমাদের এই বাংলা হাইভ কমিউনিটি নিয়ে যদি বলি, একটা সময় হয়তো অনেক ভালো ভালো বাংলা কনটেন্ট ক্রিয়েটর এখানে যুক্ত হবেন এবং আমাদের চমৎকার সব পোস্ট উপহার দেবেন।
​

আর এই বিষয়ে আমাদের একটা ছোট্ট প্ল্যান বা পরিকল্পনা থাকা দরকার। আমরা যদি নিজেরা একটু উদ্যোগ নিয়ে আমাদের পরিচিত বা আগ্রহী নতুন ভাই-বোনদের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রথম পোস্টটি পর্যন্ত একটু হাতে-কলমে শিখিয়ে দিই, এবং তাদের প্রতিটি লেখায় সবাই মিলে একটু ভালোবাসা ও সাপোর্ট দিই, তাহলে ওদের জন্য পথটা অনেক সহজ হয়ে যাবে। সবার এই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কমিউনিটিটা কত সুন্দরভাবেই না সামনের দিকে এগিয়ে যেত! আপনারাও আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।