This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

ভাবনার সুঁতো ছেঁড়া ঘুড়ি !!!

xajabor(25)
Published in
#poetry
Words
86
Reading
1 min
Listen
Play
8y

প্রবল খরা চোখের জলে

তোমার জন্য আকাশ ভেঙ্গে জোছনা এনেছি ছিনিয়ে
তোমার কপালে শুভ্র টিপ পরাব বলে।
তোমার জন্য গোধূলীর রঙ চুরি করেছি গোপনে
তোমার পায়ে আলতা দেব যত্নে।
অবাক নয়নে দেখেছ আমায়
নিয়েছ জোছনা,গোধূলীর রঙ
বলেছিলে ভালোবাসো আমায়
আমি শেষ আমি প্রথম
বুঝতে পারিনি ছল করেছিলে হারিয়ে গেছ বহূদূর।
ভেবেছিলাম দেব সন্ধ্যাতারা তোমার চিবুক তলে
রংধনু দেব ঠোঁটের কোনে,বর্ষার মেঘ চোখের কোলে,
নিস্ব হয়েও দিব্যি আছি ব্যাপক ঘৃণা অন্তরালে
আজ আমার মনে সমুদ্র স্রোত আর প্রবল খরা চোখের জলে।
একটি "যাযাবর জয়" অন্তপ্রকাশ।

FOLLOW ME

LKK.jpg

ভাবনার সুঁতো ছেঁড়া ঘুড়ি !!! | Ecency