চম্পাকলি / Champakali
Bangla Version:
নামটি আমার চম্পাকলি বাড়ি নদীর কূল
নিবিড় পল্লীগাঁয়ের পথে কুড়াই ঝরা ফুল।
হরেক ফুলের মালা গাঁথি পল্লীগাঁয়ের বাটে
মালা বেচে সওদা কিনি শান্তিনগর হাটে।
আপন বলতে নেই তো কেহ মা জননী ছাড়া
বছর দু'য়েক কেটে গেল হলাম পিতৃহারা।
সহায়সম্বল জমিজমা কিছুই মোদের নাই
একচিলতে ভিটেমাটিই মাথা গোঁজার ঠাঁই।
দৈন্যদশা নিত্যসঙ্গী বলতে নাহি লাজ
মা দুঃখিনী বাড়ি বাড়ি করেন ঝিয়ের কাজ।
সাত সকালে জেগে উঠি, কর্মে চলে যাই
নিজের আয়েই বাঁচতে শিখি যেদিন যাহা পাই।
দিনের শেষে সওদা হাতে যখন আসি ফিরে
মা জননী দাঁড়ায়ে থাকে মেঠো পথের ধারে।
সাঁঝের বেলা পাই না বিরাম, অন্ন রাঁধার পালা যেদিন যাহা জোটে তাতে মেটাই ক্ষুধার জ্বালা।
English Version:
Champakali
My name is Champakali, my home is by the riverbank, I gather fallen flowers along the paths of the dense village.I weave garlands of various flowers at the village market, Selling garlands, I buy groceries at Shantinagar bazaar.
I have no one to call my own except my dear mother, About two years have passed since I became fatherless.We have no wealth, resources, or land of our own, Just a tiny piece of homestead is our place to rest our head.
Poverty is my constant companion, I feel no shame to say, My sorrowful mother works as a maid from house to house.I wake up early in the morning and head out for work, I learn to survive on my own earnings, whatever I get each day.
At the end of the day, when I return with provisions in hand, My dear mother stands waiting by the edge of the dirt path.There is no rest in the evening, it is time to cook the rice, Whatever we get that day, we satisfy our hunger with it.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.