ফরেক্স ভুয়া

whale00(50)
Published in
#forex
Words
180
Reading
1 min
Listen
Play
8y

ক্রিপ্ত তে আসার আগে আমি ফরেক্স করতাম। তখন আসলে স্বপ্ন দেখতাম লাখপতি হব। ফরেক্স শিখার জন্য অনেক বই পড়েছি অনেক টিউট্রিয়াল দেখেছি ইউটিউবে। ডেমোতে কিছুদিন প্র্যাকটিসও করেছিলাম। চার্ট প্যাটার্ন ও বিভিন্ন স্ট্রেটিজি শিখেছিলাম বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার শিখেছিলাম। কিন্তু যখন আমি এনালাইসিস করি তা দিয়ে দেখা যায় যে পেয়ার টা আমার বিপক্ষে যায় মানে আমার লস হয়।

সব নিয়মকানুন মেনে ট্রেনগুলো নিয়েছিলাম কিন্তু তারপরও লস হচ্ছিল। অবশেষে পর্যায়ে আমি ক্রিপ্টো বিনিয়োগ পরি এবং কয়েন হোল্ড করে বেশ ভালই একটি ইনকাম করেছিলাম। কিন্তু আমি প্রফিটে থাকা অবস্থায় বরং হোল্ড করেছিলাম ভুলের মাশুল আজ আমাকে দিতে হচ্ছে। সে সময় যদি দিতাম তাহলে আজকে আবার ইনভেস্ট করতে পারতাম। আসলে আমার কপালটাই এরকম খারাপ যেখানে যাই সেখানেই পানি শুকিয়ে যায়।

তবে আমি আশাবাদী যে কয়েনের দাম ভবিষ্যতে বাড়বে তখন আমি সেল দিতে পারব। তবে আর আমি কোন ইনভেস্ট করছি না এটা শিওর। কারণ যেখানে 90% ডাউন দিতে পারে একদম শূন্য হয়ে গিয়েছে এটাকে কোন বিজনেস বলে না।

যাইহোক এখন আসলে তেমন কিছু বলার নেই অনেক কষ্ট করে টাইপ করে আর্টিকেল লিখি বোনাস পাই স্টিম। এটা হোল্ড করে রাখবো যখন এটার দাম বাড়বে তখন সেল দিবো।

ফরেক্স ভুয়া | Ecency