:::::::::::::::::২৯ যোগ্য দূত:::::::::::::::::::
তীক্ষ্ম স্মৃতি যার অতি বাক্যেতে দক্ষতা।
পরের মন বোঝার আছে সহজ ক্ষমতা।।
কহে যে যথার্থ কথা ধীর স্থির অতি।
এরূপ মানুষে দূত রাখে নরপতি।।
বঙ্গানুবাদ: যিনি অতি তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন এবং বাকপটুতায় পারদর্শী, শান্ত স্বভাব সম্পন্ন, ন্যায্যবাদি ও অপরের মনোভাব বুঝতে পারেন, তিনি রাজদূত হবার যোগ্য।
:::::::::::::::::::৩০ ভগ্যবল:::::::::::::::::::::
উত্তম ভোজন সহ ভোজন ক্ষমতা।
উত্তম নারী আর রতিশক্তি তথা।।
তার সাথে দানশক্তি সবে নাহি লভে।
এসব সাধন ফল ভাগ্য বলে পাবে।।
বঙ্গানুবাদ: উত্তম ভোজন আর ভোজন শক্তি, উত্তম রমণী তথা রতি শক্তি এবং দান করার ক্ষমতা সকলে লাভ করতে পারে না। এগুলি সকলের পক্ষে লাভ করা অসম্ভব। কারণ এগুলি লাভ করা বিশেষ ভাবে সাধনার ফল। ভাগ্যে না থাকলে এসব লাভ হয় না।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী