:::::::::::::::::৬৯ বিড়াল ব্রাহ্মণ:::::::::::::::::::
পর কার্য যে ব্রাহ্মণ করে শুধু পণ্ড।
স্বার্থপর দাম্ভিক সে হয় অতি ভন্ড।।
ছলনা কারি বিদ্বেষী নিষ্ঠুর যে অতি।
ব্রাহ্মণ হলেও সে বিড়াল প্রকৃতি।।
বঙ্গানুবাদ: যে ব্রাহ্মণ অপরের কর্মসমূহ নষ্ট করে থাকে এবং ছলনা কারি, নিষ্ঠুর, দাম্ভিক ও বিদ্বেষ পরায়ণ হয়, সে ব্রাহ্মণ হলেও বিড়াল প্রবৃত্তি জাত।
:::::::::::::::::::৭০ চণ্ডাল ব্রাহ্মণ:::::::::::::::::::::
দেবতা গুরুর দ্রব্য হরে যে ব্রাহ্মণ।
সকল প্রানীরে যে করে নির্যাতন।।
পরদারে রত হয় লয়ে উপবিত।
ব্রাহ্মণ হয়েও চণ্ডাল বলে অভিহিত।।
বঙ্গানুবাদ: যে ব্রাহ্মণ দেবতা ও গুরুর দ্রব্য হরণ করে থাকে এবং সকল প্রাণীকে নির্যাতিত করে ও পরস্ত্রী গমনে আসক্ত হয়, সেই ব্রাহ্মণ যজ্ঞপবিত ধারণ করলেও চণ্ডাল সমতুল্য বলে অভিহিত।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী