:::::::::::::::::২১ দুঃখের কারণ:::::::::::::::::::
মূর্খ শিশ্যে উপদেশ নিস্ফল করে।
কারণ সে উপদেশ বুঝিতে না পারে।।
নিস্ফল দুষ্টা স্ত্রীর ভরণ পোষণ।
তা হয় সংসারে যত দুঃখের কারণ।।
বঙ্গানুবাদ: মূর্খ শিষ্য কে উপদেশ দিলে কোনো ফল হয় না। কারণ মূর্খ শিষ্য সে উপদেশের অর্থ বুঝতে পারে না। তেমনি দুষ্ট স্ত্রীর ভরণ পোষণ করা দুঃখের কারণ।
Reason behind Sadness:
If you advice a foolish, that have no effect, as he doesn't understand the meaning of that advice. Likewise, taking care of an evil wife is the reason behind sadness.
:::::::::::::::::::২২ প্রকৃত বন্ধু:::::::::::::::::::::::::
রাজদ্বারে শ্মশানে যে সঙ্গী হয়ে রয়।
ভীষণ উপদ্রবে আর দুর্ভিক্ষের সময়।।
সুসময় অসময়ে সাথ নাহি ছুটে।
অকপটে স্বীকার করো বন্ধু সে বটে।।
বঙ্গানুবাদ: উৎসব আনন্দে, রোগে শোকে, অকাল সময়ে, শত্রু সংকটে, রাজ দ্বারে, শ্মশান যাত্রায়, সুখে দুঃখে - সব সময় যিনি সহায়তার হাত বাড়িয়ে দেন, তিনি হলেন প্রকৃত বন্ধু।
Real Friends
In joy, sickness, grief, crisis, at the king's gate, cremation journey, and sadness - all the time, who extends his hand to help, is a real friend.
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী