:::::::::::::::::২৫ কু প্রবৃত্তি:::::::::::::::::::
দুর্জন লোকের বয়স বাড়ে যদি তবু।
সাধুতা প্রকাশ তার নাহি হয় কভু।।
বিদ্যমান সদা তায় থাকে দুষ্টতা।
যথা ইন্দ্র বারুন পাকে, থাকে না মিষ্টতা।।
বঙ্গানুবাদ: দুর্জন লোকের বয়স বাড়লেও তার মধ্যে সাধুতার প্রকাশ ঘটে না, তখনও তার মধ্যে খলতা বিদ্যমান থাকে। যেমন ইন্দ্রবারুন নামক এক জাতীয় ফল পাকলেও তাতে মিষ্টতা থাকে না।
:::::::::::::::::::২৬ বদ স্বভাব:::::::::::::::::::::
মিথ্যাবাদিতা, অতি সাহস, ছলনা মূর্খতা।
অতি লোভ, নির্দয় আচার, অপবিত্রতা।।
জানিও পুরুষ তত নির্দয় নয়।
সময়েতে হয় যত স্ত্রী নির্দয়।।
সাতটি স্বভাব দোষ আছে নারীগণে।
তাই নারী রহস্যময়ী শাস্ত্রের বচনে।।
বঙ্গানুবাদ: স্ত্রীলোকের সাতটি স্বভাব দোষ থাকে, যথা মিথ্যাচারিতা, অতি সাহস, মূর্খতা, ছলনা, অতি লোভ, অপবিত্রতা এবং নির্দয় ব্যবহার। সময় সময় স্ত্রীলোক যতটা নির্দয় হতে পারে, পুরুষেরা ততটা পারে না। এইজন্য শাস্ত্রে নারীকে রহস্যময়ী বলা হয়েছ।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী