আমি ও আমার সারদিন (৩০ শে অক্টোবর ২১)

Words
435
Reading
2 min
Listen
Play
5y

হ্যালো বন্ধুরা,,,,



আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি উপস্থিত হয়েছি৩০ শে অক্টোবর আমার সারাদিনের গল্প নিয়ে।

সকাল বেলা

IMG_20210819_183821.jpg

প্রতিদিনের মতো আজকে ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তারপর হাতের কাছে মোবাইলে তাকিয়ে দেখি সকাল ৭ টা বাজে।তাই আর বিছানায় দেরি করলাম না। উঠে হাতে ব্রাশ নিয়ে একটু বাইরে গেলাম।আবার আবার বাইরে গিয়ে হাটতে হাটতে অথবা পুকুর পাড়ে বসে ব্রাশ করতে অনেক ভালো লাগে।তাই বাইরে গিয়ে দেখি রাস্তার ধারে একটি ফুলের গাছে সাদা সাদা অনেক ফুল ফুটেছে।তখনই আমি আমার মোবাইল বের করে ফুলের ছবিটি তুলে নেই এবং বাড়িতে চলে আসি।বাড়িতে এসে মাকে বলি খাওয়ার দেওয়ার জন্য । মা আমাকে বলে কিছুক্ষণ দেরি করতে আমি ও আবার মায়ের খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর মা আমাকে খাবার এনে দেয়।

IMG20210815181413.jpg

IMG20210815181345.jpg

আমি খাবার খেয়ে মনটা ভালো করে যখনই একটু বাইরে যাব তখনই মা আমাকে বলল কিছু কাজ করতে। তখন আমার মনটা খারাপ হয়ে গেল।আমি মায়ের কাছে গিয়ে বললাম বলো কী কাজ করতে হবে। তখন মা আমাকে বলল জমি ক্ষেতে যেতে।আরে বলল যে জমি ক্ষেতে নাকি কিছু গরু ছাগল ভেতরে ঢুকে সেগুলো ভালো করে লক্ষ্য রাখতে।তাই আমি আমার মায়ের কথা মতো আমি রাস্তা দিয়ে আমাদের জমি ক্ষেতে গিয়ে চলে যাই।সেখানে গিয়ে দেখি কেবল একটি ছাগল সেখানে থেকে বেরিয়ে গেল।আমি সেই ছাগলটিকে তাড়িয়ে দিয়ে দেই এবং সেখানে কিছুক্ষণ থাকার পর বাড়িতে চলে আসি এবং মাকে সব বলি।

দুপুর বেলা

IMG_20210831_162946.jpg

দুপুরে আগাআগি আমার এক বন্ধু আমাকে ফোন করেছে। সে আমাকে বলল তার সাথে দেখা করতে। তার কাছে যেতেই সে আমাকে বলল তার সাথে নাকি বাজারে যেতে হবে। আমি ও রেডি হয়ে তার কাছে যেতেই সে ও আমি একটি গাড়ি নিয়ে বাজারে গেলাম।বাজারে গিয়ে তার কিছু কাজ ছিল সেগুলো করে ফেলি। তারপর সে আমাকে নিয়ে একটি হোটেলে গেল এবং সে মুরগির চপ ও পরেটা অডার করলো।কিছু সময় পর খাবার এসে যায়। আমি ও সে অনেক মজা করে খাবার গুলো খেলাম।তারপর ঘড়িতে তাকিয়ে দেখি ৩ টা বাজে। তাই আমি তাকে বললাম চলে রে তাড়াতাড়ি করে বাড়িতে যাই। তারপর আমরা বাড়িতে চলে আসি।

বিকেল বেলা

বাড়িতে এসে তাড়াতাড়ি করে গোসল করে নেই এবং কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়ি কারণ সারাদিন ঘোড়ার ফলে আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে তাই আমি একটু শুয়ে থাকি এবং কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নেই এবং কিছু খেয়ে নেই। তারপর একটু বাইরে যাই।

সন্ধ্যা বেলা

IMG_20210831_163229.jpg

সন্ধ্যা বেলা আমি সোজা গিয়ে বন্ধুদের সাথে দেখা করি এবং তাদের সাথে মাঠে বসে আড্ডা দেই কারণ বিকেলে তাদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। তাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর মা আমাকে ফোন করে আর আমি বাড়িতে চলে আসি।



নিজে সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে করোনা থেকে রক্ষা করুন

ধন্যবাদ সবাইকে

আমি ও আমার সারদিন (৩০ শে অক্টোবর ২১) | Ecency