আমার পরিচিতি বিডি কমিউনিটি(৫আগস্ট)

Words
233
Reading
2 min
Listen
Play
5y

হ্যালো বন্ধুরা,,,



আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ হাইভ ব্লগের বিডি কমিউনিটিতে
আমার পরিচয় পত্র তুলে ধরছি।


আমার পরিচয়ঃ


IMG_20210805_172027.jpg

আমার নাম মোঃ সুমন সরকার।আর আমার হাইভে আমার ইউজার আইডি sumon01@sumon01।আমার বাবার নাম মোঃ আবজাল হোসেন।আর মায়ের নাম মোছাঃ আনজুআরা।আমার বাবা একজন কৃষক আর আমার মা একজন গৃহিনী। আমার বাবাই পরিবারের একমাত্র আয়কারী ব্যাক্তি।তিনি একাই পরিবারের সকল কাজ করেন।আমি দীর্ঘ ৫ বছর আমাদের বাড়ির কাছে প্রাইমারী স্কুলে লেখাপড়া করি।তারপর আমি সেখানে অনেক ভালো রেজাল্ট করি। আমি সেখানে বৃত্তি পাই এবং সেখানকার একটি হাইস্কুলে আমি ভর্তি হই এবং সেখানে ও অনেক ভালো রেজাল্ট করি। তারপর আমি আমাদের শহরের একটি কলেজে সাইন্স নিয়ে ভর্তি হই। তারপর করোনার কারণে আমাদের অটোপাশ দেয়।এখন আমি ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছি।

ভালোলাগাঃ


আমার অনেক কিছুই ভালো লাগে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ক্রিকেট খেলতে। আমাদের এখানে অনেক বড় একটি স্কুল মাঠ আছে। সেখানে আমরা বিকেল বেলা ক্রিকেট খেলি।তাছাড়া আমি বই পড়তে ভালোবাসি।একটি বই পড়তে ধরলে আমি সম্পূর্ণ পড়ে তারপর উঠি।তাছাড়া আমার ছবি আকতে,গান করতে এবং কবিতা আবৃতি করতে অনেক ভালো লাগে।



তো এটাই ছিল আমার সংক্ষিত পরিচয়।তবে কিছু ভুলত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর অনেক অনেক ধন্যবাদ ভাই আমার বড় ভাই villen28@villen28। যিনি আমাকে এখানে কাজের সুযোগ করে দিয়েছে।আর সবাই আমাকে সাপোট করবেন যাতে আমি সুষ্ঠ সুন্দর ভাবে আমার সবচেয়ে ভালোলাগার এই কমিউনিটিতে কাজ করতে পারি।


নিজে সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে করোনা থেকে রক্ষা করুন।


ধন্যবাদ সবাইকে

আমার পরিচিতি বিডি কমিউনিটি(৫আগস্ট) | Ecency