Joke576366

srvoter(41)
Published in
#joke
Words
70
Reading
1 min
Listen
Play
8y

শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন-

শিক্ষক : আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না।

ছাত্র : আমাদের এখন কী করতে হবে স্যার?

শিক্ষক : যারা অলস তাদের হাত তুলতে হবে।

এ কথা বলার পর ৪৯ জন ছাত্র হাত তুললো। কিন্তু একজন হাত তুললো না। স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন-

শিক্ষক : তুমি হাত তুলছো না কেন?

ছাত্র : স্যার, হাত তুলতেও কষ্ট হয়।

Joke576366 | Ecency