প্রবঞ্চনা
তোমায় দেখব বলে
ছুটে যেতে চেয়েছি সাগরের তীরে
অসীম সাহস বুকে নিয়ে।
ভাঙা-গড়ার বেড়াজালে
স্বপন রচি হৃদয়ের নীলে।
নিসিক্ত শরীর ছুঁয়ে
স্নিগ্ধতার আবেশে
ঝরে পড়া শিউলী হয়ে বেঁচে থাকা।
অনাব্যশক কথামালা
কি যেন বলার অপেক্ষায়,
ভাষার হীনতায় শূন্য কলম।
প্রবঞ্চিত হয়েছি স্মৃতির অতলান্তে
সূর্যটা আড়াল হলেও
আকাশ এখন মেঘে মেঘে আচ্ছন্ন
সূর্যটা আড়াল হলেও
বাধা সে মানে না বেশিক্ষণ,
এক সময় জেগে সে উঠবেই,
উজ্জ্বল আলোয় ভাসবে পৃথিবীর অঙ্গন।
চলার পথে জীবনের নানা বাঁকে
কখনো বা একে একে জমে ওঠে
কত দুঃখ-হতাশা ও ব্যর্থতার গ্লানি।
শরীরের শক্তি হয় শিথিল
অন্ধকারে হারিয়ে যায় দিশা।
তবু বুকের মাঝে বিশ্বাস জেগে থাকুক;
সময়টা পাল্টে যাবে একদিন,
অন্ধকারের শেষে আছে আলো
একদিন উজ্জ্বল দিন আসবে
জীবন ঘিরে আলো ফুটে উঠবেই।