আজ বৃষ্টির সাথে

sojol(25)
Published in
#poetry
Words
75
Reading
1 min
Listen
Play
8y

আমি আজ বৃষ্টির সাথে

গড়েছি মিতালী অনেক টা পথ

হেঁটেছি বৃষ্টির সাথে

হাতে নিয়ে পলিষ্টারের ছাতা ।

আজ বৃষ্টির সাথে হয়েছে

আমার অমিমাংসিত প্রেম

কেউ দেখতে পাই নি কেবল

ব্রীজের পাশের কদমফুল ছাড়া।

আজ বৃষ্টির সাথে কথা বলেছি

মনের কথা একটিও বাঁকী নেই

আবেগে আর অনুরাগে সে

ছুঁয়েছে আমার মন ও শরীর।

আজ বৃষ্টির সাথে হয়ে গেছে প্রেম

যা, আর কোন দিন কারো সাথে

হবে কি না জানিনা, আমি আজ

বৃষ্টির জলে ভেজেছি অনেকটা সময়।