কোথায় যাচ্ছে আমাদের প্রিয় দেশটা? হারিয়ে যাচ্ছে না তো?

Words
137
Reading
1 min
Listen
Play
8y

বড়ই চিন্তা হয় আসলে কোথায় যাচ্ছি আমরা? কোন দিকে যাচ্ছি? কি আমাদের উদ্দেশ্য? মারামারি হানাহানি দিন দিন বেড়েই চলছে।

দেশের প্রতিটি অবকাঠামো দুর্নিতিতে ছেয়ে গেছে। আপনি সরকারী যেকোন অফিসে সেবার জন্য যান। ঘুষ ছাড়া কোন কাজ হচ্ছে না। প্রত্যেক আমলা বা সরকারী চাকুরীজিবী টাকা ছাড়া কিছু বুঝেন না। তাদের জন্য বরাদ্ধকৃত বেতন থাকলেও অন্য আরএকজনের পকেট তাদের কাটতেই হবে। জুলুম অবিচার করে টাকা নিয়ে ছাড়বে। এতো গেলো সরকারী হিসেব।

এবার আসুন অনলাইনে। এখানে একটা ছেলে কত কাঠ খড় পুড়িয়ে রাত দিন কষ্ট করে তার একটা ক্যারিয়ার দাড় করায়। এরপর কাজ করে সে ডলার ইনকাম করে। অথচ এত কষ্টের ডলার মেরে দেয়ার জন্য চিটার যে কত ভাবে ওৎ পেতে আছে বুঝা দায়। দিন দিন আমাদের কাছে নিউজ আসে অমুক এত ধরা খাইছে। অন্য আর একজন এত ধরা খাইছে। খুব খারাপ লাগে এগুলো শুনতে। এর আসলে সমাধান কোথায়?

2.jpg
source

কোথায় যাচ্ছে আমাদের প্রিয় দেশটা? হারিয়ে যাচ্ছে না তো? | Ecency