আগে বড্ড অভিমানী ছিলাম ,একটুতেই অনেক অভিমান করতাম । সময়ের বিবর্তনে অভিমান গুলো যেন সব হারিয়ে গিয়েছে ।
আজ আর অভিমান করি না, কোন কিছুতেই না । চেষ্টা করি সবকিছু দাঁতে দাঁত দিয়ে শক্ত করে সহ্য করে নেওয়ার জন্য । কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মত একজন ছোট মানুষের অভিমানে কারো যায় আসে না । পৃথিবীটা যখন একটা গতানুগতিক নিয়মতান্ত্রিক ভাবে সিস্টেমের মাধ্যমে চলছে , তুমি সেখানে একা স্রোতের বিপরীতে গিয়ে কিছুই করতে পারবে না । তাই এখানে তোমার অভিমানটা নিতান্তই বোকামি । এ পৃথিবীতে তোমার চোখের জলের থেকে , আকাশ থেকে পড়া বৃষ্টির পানির মূল্য অনেক বেশি । তুমি পৃথিবীর বুকে শুধুমাত্র একটি সংখ্যা, তা ছাড়া আর কিছুই না । মুক্তি পেতে চাও, তাইলে চেষ্টা করো নিজের বিবেককে সমাজের কাছে বলিদান করে দেওয়ার জন্য, কারণ সমাজের নিকৃষ্ট লোকগুলো তোমার সঠিক বিবেক ও চিন্তাধারার কোন দাম দেবে না । কি দরকার তোমার অযথা অভিমানের পাল্লা ভারী করার । তার থেকে স্রোতে গা ভাসিয়ে দাও,এতে তোমার শরীরো ভিজবে ও তুমি পরিণত হবা সমাজের এক নিকৃষ্ট কীটে । আজ আমার মনে রক্তক্ষরণ চলছে, তাই গল্প দীর্ঘায়িত করলাম নাহ্ ।