গল্পটা কি বলে??

shikto20(53)
Published in
#story
Words
357
Reading
2 min
6y

🌸আমি মুক্ত বাতাসে কোনো এক বিকেলে একা হাঁটতে চাই। আমি ভাবছি বার্ধক্যজনিত স্বাদটা যদি আমি গ্রহন করতে পারতাম।

আমার ছোট একটি সংসার। এক ছেলে ও এক মেয়ে নিয়ে বেশ আছি। মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে যায়। ওর বিয়ে ভালো একটি পরিবারে হয়েছে। মেয়েটা খুব ভালো আছে, শশুর বাড়ির লোকেরা সবাই খুব আদর করে ওকে। মেয়েটার দুটি মেয়ে আছে তারা খুব দুষ্ট কিন্তু আমাকে খুব ভালোবাসে। যখন তাদের সাথে দেখা হয় তখন আমার কারো কথা মনে পরে যায়।🌹
আমার ছেলেটাও বিয়ে করে নিয়েছি। তার সুন্দর একটি সংসার হয়েছে। তারও দুটি মেয়ে আছে আর একটি ছেলে। ছেলের বউ ছেলে সবাই বেশ ভালো আছে। সুন্দর দুটো ফুল যা আমার সামনে খেলছে। ওদের নিয়ে আমার জীবন বেশ ভালো চলছে।

ওহ আমার কথা তো ভুলেই গিয়েছি। আমি এখন ২৩-২৪ বছরের একজন যুবক। তাহলে ওপরের কথা গুলো কি???
আমার সুন্দর ভবিষ্যত।।

আমার বর্তমান অবস্থা এতোটাই ভালো যে ভবিষ্যৎ সংকায় আছে। তাই কল্পনা ছিলো আমার সাথি।
আসলে বার্ধক্য জনিত সময়ে আমি হয়তো একা থাকবো। যখন কেও ছিলো তখন এতো সময় দিতে পাড়িনি তাকে আমি। নিজের মতো করে চলেছি এমন নয়। তার মনের মতোই হতে চেয়েছি কিন্তু পাড়িনি। শুনেছি পুরোপুরি নাকি কারো মনের মতো হওয়া যায় না। যা হোক পুরোপুরি না পারি তার কথা বলার সাথি তো হতে পাড়ি।

এখন পাড়ছি না, আর একদিন হয়তো সময় থাকবে কিন্তু কথা বলার মানুষটাই থাকবে না।

একটা ছোট গল্প বলি-

"YouTube এর প্রতিষ্ঠাতা দীর্ঘ সময় কাজ করে কাটিয়েছেন। জীবনে সফলতার শীর্ষে পৌছে গিয়েছেন । আর সেই সময়ই কর্মরত অবস্থায় তার কোনো এক সহকর্মীর খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। আর তখনই তাদের মধ্যে একটি স্বপ্ন তৈরি হয়। যেমনঃ কিছু সময় পর তুমি আমি হিমালয় ঘুরতে যাবো কিন্তু তার পূর্বেই মেয়েটার জীবনের অবশান ঘটে। কর্ম ব্যাস্ততায় তার প্রিয় মানুষটার সাথে তার আর ঘুরতে যাওয়া হয়নি এবং ছেলেটা একাই সেই হিমালয় ঘুরতে যায়। তার সব কাজ ছেড়ে আর ভাবতে থাকে কাল এমন হবে বুঝিনি। তাই সে বলে আজ যদি হতো তাহলে কালের অপেক্ষাই হতো না।"

গল্পটা কি বলে??

->এখন সময়টা মন খারাপ, কষ্ট নিয়ে নষ্ট করে কাল সুন্দর করার বৃথা চেষ্টাই শেষ সময়ে একা করে দেয়।

©ওরহান সিক্ত 🤓

🖐জীবনে সঠিক সময় বলে কিছু নেই।

Name: Orhan Shikto
Occupation: Student & home tutor
Work: Story Writer

আমার facebook page link:

https://www.facebook.com/OSRWORLD/

গল্পটা কি বলে?? | Ecency