let's start again .

Words
384
Reading
2 min
Listen
Play
5y

জীবনের প্রতিটি ধাপেই আপনার কিছু না কিছু শিখার থাকে। আপনি হয়তো জানেন না যে আপনার ব্যর্থতা তাই হচ্ছে আপনার জীবনের সাফল্যের পিলার। সেহেতো আমাদের তো ব্যর্থতায় কোনো কাজকে ছেড়ে দেয়া বা আশা ছেড়ে দেয়ার কোনো মানেই হয়না। একবার পারেননি তো কি হয়েছে বার বার চেষ্টা করবেন। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যে ব্যর্থতার হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আপনি ওই কাজের ব্যর্থতা ছাড়া কোনো দিন ওই কাজটাকে সাফল্য করতে পারবেন না। তো আমরা যদি কোনো কাজে ব্যর্থ হই তাহলে মন খারাপ করার তো কোনো প্রশ্নই আসে না। বরং সেই ভুল গুলো থেকে আমার শিক্ষা নেয়া উচিত। আর সেটাই হবে আমাদের সব থেকে বড় একটা সুযোগ।

IMG_20211219_113429.jpg

কিন্তু বেশির ভাগ মানুষই এই সুগুজটাকে কাজে লাগাতে পারে না। তারা সব সময় কোনো কাজে ব্যর্থ হলে মন খারাপ করে বসে থাকবে আর ভাবে যে এই কাজ হয়তো উনার দ্বারা সম্ভব হবে না। আসলে এই জিনিষটা একদম ভুল পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না শুধু আপনাকে আপনার মনবল ঠিক থাকে রাখতে হবে। আর আপনার সাফল্য কিন্ত ঠিক আপনার মনুবল এর উপরই নির্ভর করে। তো আপনার আপনার মনকে অটুট রাখতে হবে যাতে আপনার স্বপ্ন পূরণের পিছনে কোনো বাধা না পরে। আর ইচ্ছা করলেই সব কিছু করতে পারবেন। শুধু আপনার লক্ষ স্থির রাখতে হবে। সঠিক সময় সঠিক প্রদক্ষেপ নিতে হবে।

আর জীবনের আগাতে হলেতো আপনাকে কষ্ট করতেই হবে। যদি কষ্ট ছাড়া সবাই জীবনের আগাতে পড়তো তাহলে সবাই তো তার জীবনের সব লক্ষ গুলো পূরণ করতে পারতো। কিন্তু সবার চিন্তা ভাবনা তো একটা না আর এক হলে তো সবাই জীবনের অনেক বড় হতে পারতো। আচ্ছা যাই হোক , আপনার স্বপ্ন পূরণ করার আগে আপনাকে আপনার মনকে ঠিক করতে হবে। মন বলতে আমি আপনার ইচ্ছা শক্তিকে বুঝাচ্ছি। এটাই সব থেকে বড়। আপনার সাফল্যের পিছনে এটাই সব থেকে বড় ভূমিকা রাখে। আর আপনার ব্যর্থতার পিছনেও। কারণ আপনার ইচ্ছা শক্তি যত দুর্বল থাকবে আপনার জীবনের সাফল্য তত দূর হবে ।

আর হ্যা , আমার মনে হয় আপনি যদি জীবনের পিছিয়ে যান তাহলে সেটা একমাত্র অন্যের নিন্দার কারণে। আসলে আমরা যদি একটু ভালো কিছু করতে যাই তাহলে অনেকেই আপনাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। কিন্তু আপনি যদি উনাদের কথায় কান দিয়ে মন মরা হয়ে বসে থাকনে তাহলে আপনারই ক্ষতি হবে। আর নিন্দুকেরা তো নিন্দা করবেই তাতে আপনার তো কিছু আসে যায়না। তাই সব সময় অন্যের নিন্দার কারণের জীবনের উপর কোনো প্রভাব ফেলবেন না। বরং সেই নিন্দাকে কাজে লাগিয়ে আপনি আপনার ভুল গুলোকে সংশোধন করার চেষ্টা করবেন।
Image source

let's start again . | Ecency