বন নিধন ।

Words
386
Reading
2 min
5y

pexels-igor-haritanovich-1687341.jpg

বন নিধন

প্রকৃতির সবকিছুই আমাদের উপকারের জন্য তৈরী করা হয়েছে। আর সব কিছুর সাথেই আমাদের জীবন কোননা কোনো ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কোনটা হয়তোবা আমরা বুঝতে পারি আর কোনটা হয়তো বুঝতে পারিনা। তেমনি ভাবে গাছকে আমাদের জীবন বাঁচানোর জন্যই সৃষ্টি করে হয়েছে। অনেকেই জেনেশুনে সেই গাছকেই কেটে ফেলে। আর সেই কারণেই দিন দিন আমাদের অনেক দুর্যুগের মুখোমুখি হতে হচ্ছে।

আমি শুনেছি একটা দেশে কমপক্ষে ২৫% বনভূমি থাকা দরকার। আমি ভেবেছিলাম আমাদের বাংলাদেশে সেটা হয়তোবা আছে , কিন্তু পর্যবেক্ষণ করে দেখি মাত্র ১৭ % আছে। হয়তো আরো অনেক আগে সেই ২৫% বনভূমি ছিল কিন্তু আজ আস্তে আস্তে গাছ কাটার ফলে বন সম্পদের পরিমান করে যাচ্ছে । আসলে কোনো এক সময় এই গাছ কাটার কারণে পৃথিবীর অভ্যন্তরীন তারমাত্র অনেক বেড়ে যাবে যাতে করে পৃথিবী তার বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলবে।

আর জন্য একমাত্র দায়ী আমরাই। গাছ কাটছি যেহেতো তাহলে কি আরেকটা গাছ লাগানো সম্ভব না। আমরা চাইলে আরো অনেক অনেক গাছ রোপন করতে পারি কিন্তু রোপন করি না। তার কারণ আমাদের সমাজের বেশির ভাগ মানুষ নিজের দায়িত্ব ঠিক ভাবে পালন করছে না।

আমরাইতো সমাজে বাস করি। এটা তো আমাদের ই। তাহলে আমরা কেন সেটাকে নিয়ে অবহেলা করি ? আমরা যদি সবার দায়িত্বও গুলো একসাথে মিলে মিশে পালন করি তাহলেই কিন্তু আমাদের সমাজটা সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

আর এই সামান্য কর্মের দ্বারা যদি আমাদের পৃথিবীটা হয়তো বাসযোগ্য থাকবে। আমরা যদিও এখন সেটা অনুভব করতে পারছিনা না , কিন্তু কোনো এক সময় পৃথিবীর তাপমাত্র বেড়ে গিয়ে সব বরফ গোলে যাবে এবং অনেক নিচু অঞ্চল পানিতে তলিয়ে যাবে !

"plantation" এই শব্দটি আমরা অনেক জায়গায় দেখি। কারণ এখন যে ভাবে আমাদের পৃথিবী চলছে সেই রকম ভাবে যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে করে ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আর সূর্যের অতিবেগুনি রশ্নি পৃথিবীতে পতিত হবে। আর এই অতিবেগুনি রশ্নি মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

আর আমাদেরকে গাছ লাগানোর বিষয়ে আরো আগ্রহী করার জন্য বিশ্বে বৃক্ষ রোপন দিবস পালন করা হয়। আর পালন করা হয় 21st March . আমি অনেক জায়গায় দেখেছি 21st March দিন অনেক জায়গায় গাছ লাগানো হয়। আসলে আমি গার্ডেনিং করা অনেক ভালোভাসি। আমার অনেক শখছিলো গার্ডেনিং করার কিন্তু কোনো কারণ বসত সেইসব থেকে বঞ্চিত থাকতে হয় !

বৃক্ষ রোপনে আমাদের সবার অংশ গ্রহণ করা উচিত। আমি মাঝে মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি কিছু ভার্সিটির ভাইয়ারা রাস্তার পশে গাছ লাগাচ্ছে। আমার তখন অনেক ভালো লাগে। আর কেউ না হোক এনারাতো বৃক্ষ রোপনের উপকারিতা সম্পর্কে পরবর্তী জেনারেশনকে জানাতে পারবে !

mXkfdToSwHy1F6xC7iNSf4gD4njuiH2TJnH2d9a7sjEgsxpt7CEU4CDLL7mP9zQRVVSzCik54u9BzkowKWMTJGsSmkpZb2759qFbBrSDc.png

বন নিধন । | Ecency