আজকের এই পৃথিবীটার এমন একটা হাল হয়েছে যে বেশির ভাগ মানুষ কাজে নয় কথায় বিশ্বাস করে। হ্যা , কিছুটা এমনি ভাবতে পারেন। আসলে কি এখন বর্তমান সময়ে আপনার দক্ষতা থেকে টাকার বেশি গুরুত্ত। আপনি যদিও অনেক মেধাবী তার থেকে যে মেধার জায়গায় টাকাকে কাজে লাগায়। আসলে আমাদের সমাজটাই এমন হয়ে গিয়েছে আপনার মেধার কোনো দামি নেই উনাদের কাছে। কারণ এখন তো সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে। তারাতো সব সময় নিজেরদের চিন্তায় মগ্ন থাকে। এক কথায় স্বার্থপর। আসলে কি দিন দিন মানুষ বোকা হচ্ছে আর স্বার্থপর হচ্ছে। কেউ যদি না খেয়েও মারা যায় তাহলে তাকে দেখার মতো কেউ নেই। সবাই তাকে নিয়ে মজা করবে। আবার কেউ কেউ তো তার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে।
আসলে পৃথিবীটা দিন দিন আজব হয়ে যাচ্ছে। গভীর ভাবে ভাবলে দেখবেন আপনি আপনাকে শুধু নিজের স্বার্থের জন্যও মনে রাখে সবাই। অর্থাত স্বার্থ উদ্ধার হয়ে গেলে আপনাকেও সবাই ভুলে যাবে। আর সত্যি বলতে আপনাকে না তারা আপনার টাকাকে চিনে। যতদিন টাকা আছে ততদিন আপনার দাম আছে তাদের কাছে আর যেদিন আপনার কোনো টাকা নেই আপনার কোনো দামও নেই তাদের কাছে। এখন হয়তো আপনাকে আপনার আপন মানুষ গুলোর থেকে ভালোবাসা পাওয়ার জন্য টাকা উপার্জন করতে হবে।
আমি এমন অনেকেই দেখেছি যারা শুধু তাদের সার্টিফিকেটে দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। আসলে কি আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হয় যখন আমাদের কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তাহলে আপনার জীবনটা সেই রেজাল্ট এর উপরই ভিত্তি করবে। আপনার মেধার তখন কোনো মূল্য থাকবে না। আসলে আমাদের জীবনটা শুধু একটা পরীক্ষার উপরি চলে। যে ভালো রেজাল্ট করবে সেই উর্তীর্ণ আর যে খারাপ রেজাল্ট করবে সেই খারাপ ছাত্র। তার দ্বারা কোনো কিছুই হবে না। তাকে শুধু শুধু সুযুগ দিয়ে লাভ নেই। এমন কি আমাদের বাড়ির থেকেও অনেক কথা শুনতে হয়। আসলে , আমরা তো মানুষ আমরা তো রোবট নই। আমাদেরও তো ভুল হয়। সেই ভুল থেকেই তো আবার শিক্ষা নিয়ে জীবনে বড় হতে পারবো। আজব পৃথিবী।
আমাদের ভুল তো এটাই যে আমরা কেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না। হ্যা , আমরা ব্যর্থ। তার জন্য কি আমরা আমাদের জীবনের আর বড় হতে পারবোনা। আমাদের সুযোগ কি এখানেই শেষ হয়ে গিয়েছে? আসলে কি , কথা এটা না। কিছুই শেষ হয়নি। কিন্তু আমাদের এই সমাজের কারণে সব কিছু হারাতে হচ্ছে। আর এটা ছাড়াতো আর কোনো উপায় নেই। আজকের সমাজ তাই এমন হয়ে গিয়েছে। আপনাকে তো এখন সমাজের সাথে তাল মিলিয়েই চলতে হবে।আর সত্যি বলতে গেলে খারাপ রেজাল্ট এরও তেমন বেশি একটা দাম নেই। আপনার টাকা আছে কিন্ত আপনার কোনো রেজাল্ট নেই। তাহলেও আপনার মূল্য ওই ভালো রেজাল্ট এর থেকেও অনেক দামি।
এটাই ছিল মূল কথা। আপনার মেধার থেকে ভালো রেজাল্ট অনেক বেশি দামি আর সেই রেজাল্ট এর থেকে টাকা অনেক দামি। অর্থাৎ পৃথিবীতে মানবতা বলতে আর কিছুই নেই। আস্তে আস্তে সবই বিলীন হয়ে যাচ্ছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে আর কিছু বছর পর পৃথিবীতে মানুষ টাকা ছাড়া আর কিছুই চিনবে না ।