"মা" হওয়া মুখের কথা নয়!

Words
476
Reading
3 min
Listen
Play
4y

মা কথাটি বলা যতটা সহজ মা হওয়াটা এতোটা সহজ নয়।নারী মানেই মা। একজন নারী মা হবে তাতে সমস্যা কি।পৃথিবীর প্রায় সব নারীই মা হয়।কথা সত্য।কিন্তু প্রত্যেক নারীকে মা হতে গিয়ে একটা কঠিন সময় পার করতে হয়।সেটা আমরা কয়জন বুঝি।আগেরকালের একেক জন নারী দশ থেকে পনেরো টি পর্যন্ত সন্তান জন্ম দিয়েছেন কথাটা সত্য।তাই শ্বাশুড়ী কিংবা স্বামী যদি বলে আমার মার দশটা বাচ্চা, আমার নানী বারোটা কিভাবে পালন করছে!সেই সময় আর এই সময় কি এক?

আমরা ভাগ্যবান বলে আমরা সেই সময় পেরিয়ে এসেছি।তখন নারীকে মনে করা হতো সন্তান উৎপাদনের মেশিন,ঘরের কাজ করার দাসী ইত্যাদি ইত্যাদি। মানুষের গড় আয়ু যদি হয় সত্তর বছর আর একজন নারী যদি বারোটা সন্তান জন্ম দেয় তার জীবনের হিসাবটা কেমন হবে আমরা একটু হিসাব করে দেখি।

একটা মেয়ে জন্মের পর ছয় বছর সে জীবন সম্পর্কে কিছুই বুঝে না বলা যায়।যে নারী বারোটা সন্তান জন্ম দেবে তার বিয়ে হবে বারো কি পনেরো বছর বয়সে।তাহলে ছয় থেকে পনের, নয় বছর সময় সে মা-বাবার সংসারে থাকে। সেখানেও থাকে মার কাজে সাহায্য করতে হবে,ভাইয়ের থেকে পরিমাণে কম খেতে হবে।কথা বুঝে বলতে এমন অনেক কিছু মেনে চলতে হবে।তারপরও এই সময়টা তার ভালো সময়।

পনেরো বছর বয়সে বিয়ে পর সে যদি বাচ্চা নেওয়া শুরু করে বারোটা বাচ্চা শুধু পেটে থাকবে দশ বছর।একটা বাচ্চা কে নূন্যতম পাঁচ বছর মাকে সব কিছু করে দিতে হয়।এভাবে বারোটা সন্তানকে বড় করতে ছত্রিশ বছর কেটে যায়।তাহলে তার কাছে আর কতো সময় থাকে।তার মানে তাকে সন্তান উৎপাদনের মিশিন ছাড়া কি ভাবা যায়?

আর আমি মনে করি একজন মানুষের পাঁচটার বেশি সন্তানের কি প্রয়োজন!আসলে এতো সব জটিল বিষয আলোচলা করা আমার উদ্দেশ্য নয়।হঠাৎ এ বিষয় নিয়ে কথা কারণ আজ একজন কে দেখেছি।তার ভাত রান্না করতে দেরি হয়েছে বলে তার স্বামী চিৎকার করে শব্দ দূষণ করে দিচ্ছে। ওনার স্ত্রী একটা দুই মাসের বাচ্চা আছে।এটা ওনার তৃতীয় সন্তান। তিনটা বাচ্চাই সিজারিয়ান।

আমাদের হাতের সামান্য অংশ ব্লেড দিয়ে কেটে গেলে, পনেরো থেকে বিশ দিন লাগে সেটা সারতে। তাহলে পুরো পেঠ কেটে বাচ্চা বের করলে সেই কাটার কি ব্যথা নেই! আবার একি জায়গা তিন বার কাটলে সেই জায়গার ব্যথা সারতে কতো মাস লাগে!তার তিন বাচ্চার দেখাশোনা, সংসারের সব কাজ করা কতটা কষ্ট সেটা উপলব্ধি না করে কেউ কিভাবে তার উপর চিৎকার করতে পারে আমার বোধগম্য হয় না।

তাছাড়া আমরা যারা শহরে থাকি তাদের বাচ্চা পালন আর গ্রামে বাচ্চা পালন কখনো এক রকম হয়না।কারণ গ্রামে আমরা পরিবার পরিজন নিয়ে যৌথভাবে বসবাস করি।আর শহরে বেশির ভাগ মানুষ স্বামী স্ত্রী আর সন্তান বাস করে।এটা হয়তো ওরা পরিস্থিতির স্বীকার হয়ে থাকে।এই অবস্থায় মাকে একা একা বাচ্চা পালন করতে হয়।গ্রামে মায়ের আপন কেউ না থাকলেও প্রতিবশীরা থাকে। তাই শহরে একটা বাচ্চা বড় করতে একটু বেশি কষ্ট করতে হয়।দূরে থেকে আমরা কি বাচ্চা পালন করিনি? বলা,আর বাচ্চা পালব করা এক বিষয় না।

একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে কত সমস্যার সম্মুখীন হয়,তার শরীরে কতো রকম পরিবর্তন দেখা দেয় আমরা যদি সেটা উপলব্ধি করতে না পারি, তাকে সাহায্য করতে না পারি অনন্তপক্ষে তাকে কথা বলে যেনো মানসিক কষ্ট দেওয়া থেকে বিরত থাকি।

shaonashraf_a_hijabi_mother_with_long_cloth_is_doing_her_househ_fec552df-35d9-4e21-ac59-e6e1da446195.png

Image:Generated by Midjourny AI


Story idea:setararubi@setararubi

"মা" হওয়া মুখের কথা নয়! | Ecency