কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুঁটকি

Words
238
Reading
2 min
Listen
Play
5y

চ্যাপা শুঁটকি বাংলাদেশের একটি স্থানীয় খাবার।হাওড় অঞ্চলের দিকে এই শুঁটকি বানানো হয়।অনেক অঞ্চলে এটিকে শুধু চ্যাপা নামে ডাকা হয়।তাছাড়া ময়মনসিংহ এবং কুমিল্লায় চ্যাপাকে "হিদল" নামে ডাকা হয়।নাম যাই হোক না কেনো,চ্যাপার তরকারি অনেক সুস্বাদু যদিও গন্ধের কারণে অনেকে নাক সিটকান।সে যাই হোক,নিচে কাঁঠালের বিচি,কচুর লতি আর অন্যান্য সবজি দিয়ে চ্যাপার তরকারি রান্নার প্রণালী লিখলাম।

IMG_20210519_175848.jpg

উপকরণঃ

চ্যাপা ৪/৫ টি
কাঁঠালের বিচি
কচুর লতি
লাল ছোটো আলু
আলু
বড় আলু(মাটির নিচের মেটে আলু)
ডাঁটা
সজনে ডাঁটা
বেগুন
মরিচের গুঁড়ো
হলুদের গুঁড়ো
লবণ
রসুন বাটা
কাঁচামিরচ বাটা

IMG_20210519_153717.jpg

IMG_20210519_154204.jpg

IMG_20210519_153726.jpg

রন্ধন প্রনালীঃ

প্রথমেই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।একটি কাঁঠালের বিচি তিনটি ভাগ করে কাটতে হবে।আর সজনে ডাঁটা,ডাঁটা,কচুর লতি এগুলো লম্বা করে কাটতে হবে।আলু চাকতির মতো করে কাটতে হবে।

IMG_20210519_154342.jpg

IMG_20210519_153655.jpg

তারপর পাতিলে শক্ত সবজিগুলো প্রথমে একসাথে দিয়ে সাথে পরিমাণমতো পানি,লবণ,মরিচের গুঁড়ো,হলুদের গুঁড়ো দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে।আলু,ডাটা,সজনে ডাটা,কাঁঠালের বিচি এগুলো সিদ্ধ হতে দেরি হয় তাই এগুলো প্রথমেই দিতে হবে।

IMG_20210519_175733.jpg

আর যেসব সবজি নরম,সিদ্ধ হতে সময় কম লাগে,যেমন কচুর লতি,বেগুন ইত্যাদি শক্ত সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে তখন দিতে হবে।

IMG_20210603_134422.jpg

নরম সবজিগুলো দেওয়ার সময় পূর্বে বেঁটে রাখা কাঁচা মরিচ,রসুন আর চ্যাপা পাতিলে দিয়ে দিতে হবে।চ্যাপা বাটতে হবে না,শিল পাটায় দিয়ে তেঁতলে দিলেই হবে।

IMG_20210519_182158.jpg

অতঃপর সব সবজিগুলো সিদ্ধ হওয়া এবং পানি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে।মাঝেমধ্যে কাঠি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতবং বাটামরিচ,রসুন,চ্যাপাগুলো সবজির সাথে ঠিকমতো মিশে।

IMG_20210519_194203.jpg

তরকারি উঠানোর পূর্বে চেক করে নিন লবণ হয়েছে কিনা,আর ঠিকমতো পানি শুকানোর পর উঠিয়ে ফেলুন,আবার একদম শুকিয়ে গেলে তরকারি পুড়ে যাবে।

এভাবেই খুব সহজে রান্না হয়ে যাবে মজাদার চ্যাপা-শুটকির তরকারি।

কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুঁটকি | Ecency