পাহাড়ে এক রাতঃ শেষ পর্ব

Words
281
Reading
2 min
Listen
Play
4y

প্রদীপ্ত আর সাদ শুয়ার সাথে সাথে কলসি থেকে পানি ঢালার শব্দ। প্রদীপ্ত বলে উঠলো, কিরে সাদ এতোক্ষণ আলো ছিলো তোর পানি পিপাসা পায়নি আলো নিভানোর সঙ্গে সঙ্গে পানি পিপাসা পেলো!
সাদ বলে, মানে কি আমি কখন তোকে পানি পিপাসার কথা বললাম? প্রদীপ্ত হাত দিয়ে দেখে সাদ ওর পাশে শুয়ে আছে।তবে পানি ঢালে কে? দুজনেই দ্রুত গতিতে ওঠ বসলো। তাড়াহুড়ো করে চার্জার লাইট জ্বালিয়ে দিলো।না কেউ নেই কিন্তু একটা লাল রঙের গ্লাস।" এটা তো এখানে ছিলো না" সাদ বলে উঠলো। প্রদীপ্ত চৌকি থেকে নেমে দেখে গ্লাস ভরা পানি।সব কিছু যেমন তেমনি আছে। প্রদীপ্ত বলে উঠলো এটা মনে হয় এখানে ছিলো আমরা খেয়াল করিনি।সঙ্গে সঙ্গে গ্লাসের পানিটা ঘরের এক কোনে ফেলে গ্লাসটা হাঁড়ি পাতিলের পাশে রেখে আবার শুয়ে পড়লো।

আলো বন্ধ করার সাথে সাথে কলসি নিচে পড়ে গেলো। ওরা আবার ওঠে বসলো।আবার লাইট জ্বালিয়ে দেখে কলসি জায়গা মতো আছে।কিন্তু লাল গ্লাসটার দিকে তাকিয়ে সাদ চিৎকার করে উঠলো। প্রদীপ্ত ঘরের কোনায় চেয়ে দেখে রক্ত পড়ে আছে।"সাদ ভয় পাবি না। দেখ গ্লাসের ভিতর লাল পানি ছিলো। " আবার সাদ এটা দেখেও তাকিয়ে আছে কারন ওর কাছে মনে হচ্ছে রক্ত।

ওরা আবার শুয়ে পড়লো।সব ঠিক আছে এখন। দুজনের চোখেই ঘুম চলে আসে।হঠাৎ খাটের এক রকম ঝাঁকুনির শব্দে দুজনই সজাগ হয়ে গিয়েছে ।সারাঘর তর তর করে কাঁপছে। ঘরটা কেমন যেনো আলো তে ঝকমক করছে।আবার অন্ধকার হচ্ছে গভীর অন্ধকার একে অন্য কে দেখতে পাচ্ছে না।হঠাৎ দেখে ঘরের চালে ছিদ্র হয়ে লাল দুটি চোখ বেরিয়ে আসছে। তখনি সাদ প্রদীপ্তকে জড়িয়ে ধরে সূরা-দরুদ পাঠ করতে লাগলো। প্রদীপ্ত কে বললো যা পারিস পড়।মিনিটের ভিতর সব শান্ত।এরপর একে অপরকে জড়িয়ে ধরে সূরা পাঠ করতে করতে ঘুমিয়ে গেলো।পাখির কিচিরমিচির শব্দে দুজনের ঘুম ভাঙলো।দেখে দশটা বেজে গিয়েছে। তাড়াতাড়ি উঠে প্রস্তুত হয়ে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। লেংগুরা ঘুরে দেখার আর কোনো ইচ্ছে নেই ওদের।

IMG_20200814_174817.jpg

পাহাড়ে এক রাতঃ শেষ পর্ব | Ecency