বিডি নাও
লিখুন
সংবাদ
বিনোদন
খেলা
প্রযুক্তি
লাইফ
সাক্ষাৎকার
জটিল
ফ্যাশন
ব্যবসা
বিজ্ঞান
ইসলাম
রিভিউ
খাবার
মতামত
সাহিত্য
প্রশ্ন-উত্তর
ক্রিকেটের সৌন্দর্য এখানেই!
মেহেরিনা কামাল মুন মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
২১ মার্চ ২০১৮, সময় - ১৩:২৫
FacebookTwitterLinkedInGoogle+Share635
ক্রিকেটের সৌন্দর্য এখানেই!
কোয়েটা গ্ল্যাডিয়েটরসের জার্সিতে থিসারা পেরেরা ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত
(প্রিয়.কম) এককথায় বলতে গেলে এটাই ‘স্পোর্টস’-এর সৌন্দর্য। নাকি বলা যায় লিগের সৌন্দর্য! লিগে একই ক্লাবের হয়ে মাঠ মাতান লিওনেল মেসি ও নেইমার। কিন্তু দেশের হয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। এখানেই হয়তো খেলাধুলার সার্থকতা। এটা আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ ও থিসারা পেরেরা।
এই তো মাত্র পাঁচ দিন আগে মাঠে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও পেসার পেরেয়া। নিদাহাস ট্রফির বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ ম্যাচে নো-বল-কাণ্ডে ঝামেলায় জড়ান দুজন।
নিদাহাস ট্রফিতে প্রেমাদাসা স্টেডিয়ামে সেই ম্যাচের পর লঙ্কানদের শত্রুতেই পরিণত হয়েছে বাংলাদেশ। শুধু সাধারণ দর্শকরাই নন, লঙ্কান সংবাদমাধ্যমও বাংলাদেশকে নানাভাবে কথা শোনাতে ছাড় দিচ্ছে না। তবে এই শত্রুতা যে ক্রিকেটারদের মধ্যে নেই তা প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার।
ঘরের মাঠে ফাইনাল খেলা হয়নি লঙ্কানদের। উত্তপ্ত বাক্য বিনিময় একসময় হাতাহাতি পর্যায়ে যাওয়ার জোগাড়। অথচ মাত্র পাঁচ দিন পরই সেই থিসারা পেরেরা ও মাহমুদউল্লাহ একই দলের জার্সি গায়ে মাঠে নেমে গেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে মঙ্গলবার দুজনই মাঠে নেমেছেন। মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোয়েটার ভ্যারিফাইড পেজে দুজনের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছে। যদিও ছবির ক্যাপশনে কিছু লেখেনি তারা। তবে তাদের হাসিই বলে দেয়, ‘মাঠেই লড়াই শেষ’।