সাগর তীরে শুভ্রতা ছড়ালেন সাকিব-শিশির

shajal(38)
Published in
#news
Words
114
Reading
1 min
Listen
Play
8y

এটাকে বলা যায় ‘পারফেক্ট ফ্যামিলি টাইম’। বেশ আয়েশ করেই ছুটিটা কাটিয়েছেন সাকিব আল হাসান। রাত পোহালেই রাজ্যের ব্যস্ততা শুরু হবে। সেই ভাবনাতেই বোধ হয় ঈদের ছুটি থেকে এখন পর্যন্ত স্ত্রী-কন্যাকে নিয়েই কাঁটালেন। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে এখন উইন্ডিজে। সেখানেও সাগর-সুখে শুভ্রতায় হারাতে দেখা গেছে তাদের।

দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে উইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রে যখন ট্রানজিটে অন্যরা, তখন দলের সঙ্গে যোগ দেন সাকিব। একসঙ্গে পৌঁছান উইন্ডিজে। সেখানে গিয়েও রয়েছেন ছুটির আমেজে।

মুশফিকুর রহিমের পর টেস্টে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু হাতের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টই খেলা হয়নি তার। উইন্ডিজের বিপক্ষে তাই সাদা পোশাকে দ্বিতীয় দফার অধিনায়কত্বের ‘অভিষেক’ হতে যাচ্ছে বুধবার।