গুগল আনবে কমদামি পিক্সেল স্মার্টফোন!

Words
166
Reading
1 min
Listen
Play
9y

স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ভালো অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরিতে গুগলের সুনাম অনেক আগে থেকেই।

প্রথমে গুগল থার্ড পার্টি উৎপাদনকারীদের সঙ্গে অংশিদারিত্বের ভিত্তিতে নেক্সাস স্মার্টফোনগুলো উন্মুক্ত করে।

এরপর ২০১৬ থেকে নিজেদের সফটওয়্যার ও হার্ডওয়্যার মিলিয়েই তৈরি করা সম্পূর্ণ গুগলের নিজের পিক্সেল স্মার্টফোন উন্মুক্ত করে।

এই সব স্মার্টফোনগুলোই প্রযুক্তি দুনিয়ায় বেশ নাম কুড়িয়েছে ভালো হার্ডওয়্যার, দ্রুতগতির স্মুথ সফটওয়্যার অভিজ্ঞতা এবং অসাধারণ ক্যামেরা পারফরমেন্সের কারণে। কিন্তু এসব কিছুর সঙ্গেই ছিল গুগল পিক্সেল স্মার্টফোনগুলোর উচ্চ মূল্য।

পিক্সেল স্মার্টফোনগুলোর দাম এতই বেশি ছিল এবং এখনো আছে যে, বাংলাদেশের মতো দেশে একজন সাধারণ মানুষের কাছে এটি কিনতে পারা প্রায় অসম্ভব। গত বছর শেষের দিকে উন্মুক্ত হওয়া গুগল পিক্সেল ২ স্মার্টফোনটি কিনতে হলে আপনাকে গুনতে হবে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকারও বেশি।

তবে যারা গুগলের এই পিক্সেল স্মার্টফোন কেনার কথা ভেবে ও অতিরিক্ত মূল্যের কারণে কিনতে পারেননি, তাদের জন্য গুগল এবার একটি সুখবর নিয়ে এসেছে।

গুগল এ বছর উন্মুক্ত করবে আগের তুলনায় অনেকটা কমদামি পিক্সেল ফোন। মিড রেঞ্জ হার্ডওয়্যারের, মাঝামাঝির থেকে ভালো ক্যামেরা এবং একইসঙ্গে মিড রেঞ্জ দামের সঙ্গেই উন্মুক্ত করবে এই নতুন পিক্সেল ফোন।