আপনি_সফল_হতেই_এসেছেন

santo1(40)
Published in
#success
Words
1038
Reading
5 min
Listen
Play
9y

আপনিসফলহতেই_এসেছেন

হ্যা ভুল শুনেন নি, আপনি সফল হতেই এসেছেন। এবং তার জন্য যা যা যোগ্যতা দরকার সব আপনার মধ্যে আছে। কিন্তু সমস্যা হলো, অনেক সময় আমাদের ভেতর যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা লক্ষ্যে পৌছাতে পারি না। কারণ আমাদের মস্তিষ্ক অন্য দিকে চলে যায়। আর আমরা দোষ দেই আমাদের কপালের কিংবা ভাগ্যের। যা প্রকৃতপক্ষে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করারই নামান্তর। অথচ আল্লাহ বলেন " নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে"। অর্থাৎ প্রত্যেকটার কষ্টকর কাজের পর একটা স্বস্তি, শান্তি, আর সফলতা আসবেই। কিন্তু আমরা চাই আরামের সাথে সব কাজ শেষ করে নিতে। যা একে বারেই অসম্ভব। একজন সফল মানুষের অনেক গুলো গুন থাকে। এর মধ্যে একটা গুন হলো সে হবে একরোখা। সে এক ধ্যানে, এক মনে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। কোন ভয়, প্রশংসা কিংবা সমালোচনা তার সামনে বাধা হয়ে দ্বাড়াতে পারে না। তার কাছে মানুষের প্রশংসা কিংবা নিন্দা দুইটাই সমান। সে তার লক্ষ্য ছাড়া কোন দিকেই থাকায় না। সে একবার ব্যার্থ হয়ে গেলেও থেমে যায় না । কারণ তার কাছে ব্যার্থতা মানে বিফলতা নয়, সফলতার রাস্তাটা শুধু একটু দীর্ঘ হওয়া। তার এটা জানা আছে যখন বেশীর ভাগ মানুষ আরাম করে ঘুমায় তখন সফলতা প্রত্যাশীরা নিজেদের কাজের পিছনে অবিরাম পরিশ্রম করে যায়। আর এটাই সমস্ত ক্রিয়ার প্রতিক্রিয়া।
জীবন থেকে অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক সম্পর্ক এবং অনর্থক আনন্দ গুলোকে বাদ দিন। যে আনন্দ আপনার জীবনের চাওয়া পাওয়া গুলো কে যন্ত্রণাময় করে দেয় সেগুলো কে ছুড়ে ফেলে দিন। মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না কিংবা কোন কথা বা কাজের দ্বারা মানুষের হৃদয়ে আঘাত দিবেন না। এই দুইটা কাজ সফলতা অর্জনের পথে এমন এক প্রতিবন্ধকতা যা তীরে এসে তরী ডুবার মতো, সঠিক সময়ে সঠিক জায়গায় এসে আপনাকে ডুবিয়ে দেবে। এটা পরিক্ষিত সত্য।
আল্লাহ আপনাকে যে মেধা দিয়েছে সেটাকে নিজের মধ্য থেকে আবিষ্কার করুন। নিজকে ভালোবাসুন। নিজের জন্য নাহলেও নিজের মা বাবা নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও নিজেকে সময় দিন। আমরা আজকে বন্ধুকে সময় দেই, বান্ধুবীকে সময় দিতে পারতেছি, বন্ধু বান্ধবের সাথে চায়ের আড্ডায় সময় দিতে পারতেছি কিন্তু নিজেকে সময় দেয়ার তৌফিক হচ্ছে না। কিংবা একবার সততার সাথে নিজেকে এই প্রশ্নটাও করি না কোন জিনিস আমাকে আমার সম্পর্কে গাফেল করে রাখলো?? কেন নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারতেছি না?? বড় আফসুসের বিষয় এটা।
তাই অতীতে যা সময় নষ্ট হবার তা তো হয়েই গিয়েছে। এখনো যে সময়টুকু আছে তার মধ্যেই প্রস্তুতি শুরু করুন। যা নষ্ট হয়ে গেছে তার চিন্তা বাদ, সেটা একেবারেই ভুলে যান। নতুন করে জীবনটা সাজান, আবার শুরু করেন। উঠুন, উঠুন, সফলতার দিকে দৌড়ান, আর থেমে থাকবেন না। দৌড়াতে না পারলে হাটা শুরু করুন। হাটতে না পারলে অন্তত পক্ষে হলেও হামাগুড়ি দিন। তার পরেও থেমে থাকবেন না। কারণ যে থেমে যায় আল্লাহ তাকে তার অবস্থার উপর ছেড়ে দেন, তার জন্য সাহায্য বন্ধ হয়ে যায়। আর যে চলতে থাকে আল্লাহ তাকে কোন না কোন ভাবে তাকে তার গন্তব্যস্থলে পৌছিয়ে দেন। তাই আপনার কাছে অনুরোধ "পরে করবো" এই শব্দ দুটি জীবন থেকে বাদ দিন। কারণ এই দুটি শব্দ এমন যা আপনার জীবনের অনেক কল্যাণের দড়জা কে বন্ধ করে দিবে। তাই আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যে মুহুর্তই আছেন, সেখানে, সে অবস্থায়, সেই মুহুর্ত থেকেই প্রস্তুতি শুরু করে দিন।
ইনশাআল্লাহ আপনি সফল হবেনই।

IN English

You have been successful

Yes you did not hear wrong, you came to be successful. And you have all the skills you need for it. But the problem is that despite the eligibility of our time, we can not reach the goal. Because our brain goes the other side. And we blame our foreheads or fate. That is, in fact, the denial of accusations against God. But Allah said, "Surely there is relief with hardship". That is, after every hard work, there will be a relief, peace, and success. But we want to finish all the work with ease. Which is impossible at all. A lot of people are successful in a successful life. One of these is that he will be stupid. He goes one way in one meditation, one toward his goal. No fear, praise or criticism can obstruct him in front. To him, praise or condemnation of man is the same. He does not have any direction without his goal. Once he gets defeated, he does not stop. Because the charging of it is not a failure, the road to success is just a little long. It is known to him that when most people sleep comfortably then the successes are expected to work continuously behind their work. And that is the reaction of all the actions.

Avoid chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering, chattering. Throw those joys that make your life feel painful. Never cheat people with people or do not hurt people by any word or action. These two tasks are a barrier to achieving success, like a drowning swim on the shore, and in the right place at the right time will sink you. It is the truth tested.
Discover the talent that Allah has given you in yourself. Love yourself Even if you think of yourself as your own parents, even if you are thinking of your own family. We give time to friend today, I can give time to my friends, I can give time to chat with friends, but not being able to spend time with myself. Or once honestly do not even ask yourself this question. What things kept me unnecessarily about me ?? Why can not you bring yourself into a routine ?? It is a matter of great regret.
So the time wasted in the past. Start preparing for the time that is still there. Just forget about the things that have been lost. Start a new life, start again. Get up, get up, run for success, and do not stop. If you can not run, start the walk. If you can not walk, but crawl at least on the side. Do not stop even after that. Because when he stops, Allah leaves him on his condition, his help is stopped. And whoever continues to go, Allah will give him some way to his destination. So you have to leave the word "after will" request from two lives. Because these two words that will shut the doors of many welfare of your life. So start preparing from where you are, where you are, in the situation where you are, in that situation.
Insha Allah you will succeed.

আপনি_সফল_হতেই_এসেছেন | Ecency