My poem #5

salma04(41)
Published in
#poem
Words
104
Reading
1 min
Listen
Play
8y

আমাকে কেও ডেকেছে

আমাকে কেও ডেকেছে ,
বলে এসো কাছে বসো পাশে,
তাই তো গোলাপ ফুটেছে
শরৎ ভরেছে কাশে।

সে বলে তোমার জন্যই
নাকি এখনো ও চন্দ্র সূর্য্য ওঠে,
তোমার জন্যই সারল্য
লেগে আছে আমার ঠোঁটে।

সে বলে তোমার জন্যই
আজ বিকেলে দিগন্ত লাল মেখে,
অদূর সুদূর সব পথেতেই
প্রেম দিয়েছি এঁকে ।

সে বলে তোমার মাঝে
দেখি আমি স্বাধীনতার মুখ,
আবার তোমার জন্যই
পেয়েছি প্রেমের সকল সুখ ।

সে বলে তুমি আমি
এখন সকল প্রেম সুতোতে বাঁধা ,
তোমার আমার সরল পথ
নেই যে কোনো ধাঁধা।

আমি বলি সে আমার প্রাণ,
তাকে নিয়ে আমার স্বপ্ন।
সে আমার আত্ম সম্মান
তারে বিনা আমি শুন্য।

My poem #5 | Ecency