আমার মা বলতো বেশি করে খাঁ। না হলে যে শরীরে যে গোস্ত লাগবেনা।

Words
636
Reading
3 min
5y

Hello everyone,
Hope you all are well ...

সবাইকে অভিনন্দন জানই
কথায় আছে মন যখন ভালো থাকে তখন অনেক কিছুই করতে বা খেতে ভালো লাগে। আজ সকালে যখন ফুঁড় ফুঁড়ে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম তখন কি হইছে যা দেখি তাই ভালো লাগে। আমার অনেক কিছুই ভালো লাগে এর সব চেয়ে ভালো লাগে খেতে। আমি ছোট কাল থেকেই যে ভোজন রসিক সেটা কিন্তু না। যখন আমি স্কুলে পড়ি। তখন আমি বলতে গেলে তেমন খাবার খেতাম না। আমার মা বলতো বেশি করে খাঁ। না হলে যে শরীরে গোস্ত লাগবেনা।

আমি তখন একেবারেই খাবারের উপর কোন মন এ নিতে পারতাম না । আমার মনে হয় তখন খাবারের সময় দ্বিতীয় বার থালে ভাত নিয়েছিনা তা
খুব একটা মনে পড়ে না । তবে মনে আছে যেদিন গরুর গোস্ত থাকতো সেদিনের কথা ভিন্ন ।আমাদের বাসায় সাধারণত শুক্রুবার গরুর গোস্ত রান্না হত।
সেদিন আর বলতে হতোনা সারাদিন অনেক বার ভাত খেতাম। আর বরকত ও ছিল আমরা ৭ ভাই বোন দুই কেজি গোস্ত দিয়া সবাই তিনবেলা ভরপেট খেতাম। তখন আম্মা বলতো এই দেখ হাবলার মত খায়।কিন্তু এখন বাসায় আমরা মাত্র ৪ জন ৫ কেজি রান্না করলেও বাচ্চারা বলে বাবা গোস্ত কই।রান্নার মাঝ অবস্থাতেই অর্ধেক শেষ । কিন্তু মনে রাখবেন কোন কিছুই অতিরিক্ত ভালোনা যেমন যখন গ্ররুর গোস্ত খেতাম তখন কিন্তু লিমিট ছিলোনা । খেতাম বললাম এই কারনে অতিরিক্ত গরুর গোস্ত খাবার কারনে আমার পাইলস রোগ হয়েছিল অনেকবার শেষমেশ কিছুদিন আগে মানে ৩ মাস আগে যেভাবে পাইলস রোগ আমাকে গ্রাস করছিল যে ডাক্তার দিয়ে টুটের অংশটা ও পর্যবেক্ষণ করাতে বাধ্য হয়েছিলাম।

কোন ভাবেই যখন কিছুতেই হচ্ছিলনা একেবারে শ্রী ঘরে যেতেই হত তখন হাঁটুর বয়সের এক জুনিয়র হোমিওপ্যাঁথি ডাক্তার এর( আমি এখানে ডাক্তারকে ছোট করলাম না বরং ভালো লাগলো এর চিকিৎসা ) উছিলায় একবারেই আল্লাহ্‌ ভালো করে দিল । কিন্তু সর্ত হল মিনিমাম ৬ মাস গরুর পাস দিয়েও হাঁটতে পারবোনা। সে থেকে গুরুর রচনাও পড়ি না।

যাই হোক সকাল সকাল বাসায় আজ রুটি বানানো হয়নি। বাসার কাজের মিশিং টা কিছুদিন অনেক অসুস্থ । অনেক কষ্টে আজ সকালে সরকারী খাবার ভাত , ডাল, আলু ভর্তা বানিয়েছে। ডাল টা আবার বাসী মানে গত কালকের বা তার চেয়ে ও একদিন আগের ।ইদানিং ফ্রিজের খাবারের অমরত্ত পেয়েছে আমাদের বাসায়।

আমি প্রথমে খাবার খেতে শুরু করেছি ওই সময় আমার ছেলে বলে বাবা আস আজ আম দিয়ে ভাত খাই। আমি বললাম ভালো বুদ্ধি। এর পর শুর করলাম আম কাঁটা । কিছুক্ষন আম কেটে তার পর বাচ্চাদের সাথে আনন্দদ করে খেতে বসলাম।

IMG_20210621_114258.jpg

পাকা আম দিয়ে দুধের সাথে মিশিয়ে ভাত দিয়ে অনেক খেয়েছি বা আপনারা খেয়েছিন। কিন্তু আজ আমি আম দিয়ে ভাত খেয়ে অনেক মজা পাইছি

IMG_20210621_114303.jpg

দেখুন আপনারা আম ভাত সাথে ডাল

IMG_20210621_114306.jpg

আরেকটা জিনিস ছিল লতি দিয়ে দেশি ট্যাংরা মাছ যেটাও আগের দিনের রান্না করা । সেটাও আজ অনেক মজা লাগলো।

IMG_20210621_114309.jpg

আজকে খাবারের অনেক গুলো ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।
IMG_20210621_114317.jpg

IMG_20210621_114319.jpg

IMG_20210621_114332.jpg

IMG_20210621_114613.jpg

বাচ্চাদের সাথে গল্প করতে করতে কখন যে দুই প্লেট খাবার খেয়ে ফেলেছি তার দিকে খেয়াল নেই। অনেক দিন পর গরুর গোস্ত ছাড়া এতগুলো ভাত খেলাম। আজ আরেক বার আমার মায়ের কথা মনে পরে গেল। ওই যে বলতো হাবলার মত খাঁই।
IMG_20210621_114616.jpg

কিন্তু যতই দিন যাচ্ছে ততই গরুর গোস্তর প্রতি আর দুর্বল হয়ে যাচ্ছি। যখন ভাবি আরও তিন মাস আছে বাকি তখন আর নিজেকে সামলাতে পারিনা। কতদিন নিজেকে ধরে রাখতে পারব জানিনা , সামনে তো কোরবানী "আল্লাহ্‌ ভরসা"

ধন্যবাদ সবাইকে
ভাল থাকবেন সবাই !!

Let us all stay home and keep ourselves healthy,

All those who come from outside, wash their hands with soap for at least twenty seconds and wear masks and protective clothing

Good Luck to all of you
That's all for now. I'll come with an interesting post again.

Hit the up-vote button if you like this post and leave a comment if you wanna say anything about this post or by any other new posts.
Please support me to keep having more of my works and you can follow me so that you can see my future posts and you're always welcome to my blog.

Find Me

Youtube
Facebook
Threespeak
Twitter

Blue and Green Modern Gradient Business YouTube Thumbnail.png

2.png

আমার মা বলতো বেশি করে খাঁ। না হলে যে শরীরে যে গোস্ত লাগবেনা। | Ecency