আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে বিকেলের নাস্তা তৈরি করবেন ।
বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমে আমি একটি পাত্রে ১ কাপ আটা নিব । এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ ও ১ চা চামচ সয়াবিন তেল । এখন এই তিনটি উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব । একটাকে এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটা আটার গায়ে তেল ও লবণ সমান ভাবে মিশে যায় । ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে এটাকে মেখে নিব । পানিটা আমি আটায় যতটুকু লাগে সে প্রয়োজন অনুযায়ী নেব । একবারে বেশি পানি দিলে দেখা যাবে আটা টি বেশি নরম হয়ে যাবে । তাই আমি অল্প অল্প পানি দিয়ে আটা টি মেখে নিব ও সফট একটি ডো তৈরি করব ।
ডো করা হয়ে গেলে আরো এক চা-চামচ সোয়াবিন তেল এর চারি সাইডে মেখে ১০ থেকে ১৫ মিনিট এর জন্য ডোর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ।
এই সময়ের মধ্যে আমি নাস্তার জন্য পুর তৈরি করবো ।
পুর তৈরির জন্য আমি মিডিয়াম সাইজের দুটি আলু ও একটি ডিম সেদ্ধ করে নিয়েছি । এখন আমি একটা সবজি গ্রেডার দিয়ে আলু ও ডিম দুটোকে ভালো করে গ্রেড করে নেব । আমার আলু আর ডিম গ্রেট করা হয়ে গেছে ।
এখন এরসাথে আমি এক চা চামচ কাঁচামরিচ কুচি ও এক টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব । আপনারা চাইলে আপনার স্বাদমতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন । এরপর এর সাথে আমি পরিমাণমতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মসলা ।
আর এই চাট মসলা পুর টির স্সাদ অনেক গুণে বাড়িয়ে দিবে । এখন এই সমস্ত উপকরণ গুলো আমি সুন্দর ভাবে মেখে নেব ।
এখন আমি আটার ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নেব । এটা যত ভালোভাবে মুথা হবে ডো ততো সফট হবে । ডো ভালোভাবে মুথা হয়ে গেলে এটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব ।
এখন এটা দিয়ে আমি একটু বড় করে দুইটা রুটি বেলবো । রুটি বেলা হয়ে গেলে এর উপরে আমার বানিয়ে রাখা পুরটা সুন্দর করে ছড়িয়ে দিব ।
পুর দেওয়া হয়ে গেলে রুটিটাকে আস্তে আস্তে রোলের মতো করে প্যেচিয়ে নেব এবং প্যাচের শেষ অংশে হালকা একটু পানি দিয়ে দিব । এতে প্যাচটা ভালো ভাবে লেগে যাবে ।
এখন রোলটাকে আমি ছুরি দিয়ে তিনটি সমান ভাগে ভাগ করে নিব । এভাবে আমি আমার দ্বিতীয় রুটিটা দিয়েও তিনটা রোল বানাবো ।
এখন আমি অন থাট কাপ আটার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব । আর এই ব্যাপারটি হবে একদম বেশি পাতলা ও না আবার খুব বেশি ঘনও না ।
এখন আমি চুলায় একটি ফ্রাইপেনে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নেব । তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটি রোল আটার বেটারের মধ্যে দিয়ে রোল এর গায়ে ভালোভাবে বেটার মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব ।
প্রথমে আমি এক এক করে তিনটা রোল ছাড়লাম । এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিব । তৈরি হয়ে গেল সহজে বিকেলের নাস্তা ।
এটা খেতে অনেক সুস্বাদু । আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ।
উপকরণ : আটা . আলো . ডিম . ধনেপাতা . মরিচ . চাট মসলা . পরিমাণ মত লবণ .
পানি . ভাজার জন্য সোয়াবিন তেল .
আজ এখানেই শেষ করছি । আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য ।