আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন । আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে সহজেই নিজের হাতে বুন্দিয়া তৈরি করবেন ।
বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে আমরা ১ কাপ বেসন ভালোভাবে চেলে নেব যাতে বেসনের মধ্যের ময়লা ও দলাটে ভাব দূর হয় । এবার বেসনের মধ্যে ১ কাপ পানি ঢেলে ভালোভাবে গুলিয়ে নেব । লক্ষ্য রাখতে হবে গোলানো বেসনটি যেন অনেক ঘন না হয় আবার একেবারে পাতলাও না হয় । বেসন গোলানো হয়ে গেলে ওখান থেকে কিছুটা বেসন আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব এবং তাতে লাল রংয়ের ফুড কালার অথবা জাফরং মিশিয়ে নেব ।
এতে বুন্দীআর অন্য আরেকটি রং আসবে । এবার চুলায় একটি কড়াই নিয়ে তাতে পরিমান মত তেল ঢেলে গরম করে নেব । তেল গরম হয়ে গেলে একটি ঝাজরি চামচ তেলের দুইঞ্চি উপরে রেখে তার উপরে অল্প অল্প করে বেসন দিয়ে দিব । এতে চামচের নিজদিয়ে ফোটায় ফোটায় বেসন তেলে পড়বে ও গোলাকৃতির বলের মতন হয়ে যাবে । ১ মিনিট সময় নিয়ে মিডিয়াম আচে এগুলো ভাজবো । এভাবে অল্প অল্প করে সম্পূর্ণ বেসন টা ভেজে নেব ।
সম্পূর্ণ বেসনটা ভাজা হয়ে গেলে এবার চিনির সিরা তৈরি করতে হবে । এর জন্য ১ কাপ চিনির মধ্যে অন থাট কাপ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নারতে থাকবো । চিনির পানিতে যখন বলক উঠবে তখন এর মধ্যে ১/২ কাপ লেবুর রস দিয়ে দেব । এতে চিনি টা জমাট বাঁধে না । এবার চুলা থেকে গরম চিনির সিরা নামিয়ে এর মধ্যে বুন্দিয়া গুলো দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে চুলার উপরে একেবারে লোআচে রেখে দেবো । মাঝে মাঝে ঢাকনাটি সরিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দেব।
১ ঘন্টা পর তৈরি হয়ে গেল সুস্বাদু রসালো মিষ্টি বুন্দিয়া ।
উপকরন :
বেসন ১ কাপ
পানি
সামান্য রেড ফুড কালার
ভাজার জন্য তেল
সিরার জন্য লাগবে
চিনি ১ কাপ
১/২ কাপ লেবুর রস
আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ।