আমরা বাঙালিরা কম বেশি সকলেই ভাত পছন্দ করি। ভাত যেহেতু ক্যালরি যুক্ত খাবার সেইজন্য বেশি ভাত খেলেই আমাদের মেদ বেড়ে যায় আর মেদ বেড়ে যাওয়া মানে আমাদের নানা সমস্যায় পড়তে হয় সেগুলো সবাই কমবেশি জানি।
শ্রীলঙ্কার একদল গবেষক এমন একটি ভাত রান্নার পদ্ধতি আবিষ্কার করেছেন যে উপায়ে রান্না করলে ভাতের ক্যালোরি ৫০ শতাংশ কমিয়ে নেওয়া যায়। গবেষক দের মতে সব স্টার্চ একরকম নয়। সরল স্টার্চ হতে কম সময় লাগে কিন্তু জটিল স্টার্চ হজম হতে বাসি সময় লাগে। শরীরে গ্লাইকোজেন র পরিমান বেড়ে গেলে মেদ কমাতে বেশি এনার্জির দরকার হয়।
আসুন দেখা নিই কিভাবে ভাত রান্না করবো।
চাল ফোটানোর আগে জলের মধ্যে অল্প নারকেল তেল দিলে স্টার্চ কিছুটা সহজে হজম করতে সাহায্য করে। প্রথমে জল টি গরম হয়ে গেলে চাল দেয়ার আগে জলের মধ্যে অল্প নারকেল তেল দিন।
আধ কাপ চালের ভাতে এক চা-চামচ নারকেল তেল দিন , এইভাবে পরিমান মতো বেশি চাল হলে বেশি তেল দিন। ভাত হয় গেলে মোটামুটি ১২ ঘন্টা মতো ফ্রীজ এ রেখে তারপর সঠিক বার করে খাওয়ার আগে পরিমান মতো গরম করে নিন।
বন্ধুরা এই ভাবে ভাত খেলে মেদ বাড়বে না। এই ভাবে ভাত খান, উপকার পেলেন কিনা আমায় কমেন্ট করে জানান।