নিজের মূল্যবান জীবনকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাতে চান ? জেনে নিন এর পূর্বলক্ষণ গুলি।

rosenara(30)
Published in
#heart
Words
302
Reading
2 min
Listen
Play
8y

heart attack.jpg

Img Source - https://goo.gl/MWVZKM

হার্ট অ্যাটাক একটি ভয়ঙ্কর রোগ। যে কেউ যে কোনো সময় এর শিকার হতে পারে। যে ব্যক্তির একবার হার্ট অ্যাটাক হয়ে যায় তাকে বেশ সাবধানে জীবন কাটাতে হয়। আমরা আমাদের সাধারণ জীবনযাপনে বিভিন্ন অনিয়ম করি, যেমন সঠিক সময়ে খাবার না খাওয়া, ব্যায়াম না করা, অস্বাস্থকর খাদ্য গ্রহণ এবং এইসব থেকেই ধীরে ধীরে আমরা হার্ট অ্যাটাক এর মত ভয়ঙ্কর রোগের শিকার হই।

হার্ট অ্যাটাক সাধারণত হৃদপিণ্ডের সঠিক রক্ত সঞ্চালনের বন্ধ হয় গেলে অথবা রক্ত সঞ্চালনের শিরা, উপশিরা গুলি কোনো ভাবে ব্লক হয় গেলে ঘটে। আগেথেকেই হার্ট অ্যাটাক এর লক্ষণ গুলো জানা থাকলে তালে হয়তো কিছুটা হলেও আমরা নিজেদের পরিবারকে অকাল মৃত্যুর হাত থাকা রক্ষা করতে পারবো। হার্ট অ্যাটাক এর প্রায় এক মাস আগে থেকে কিছু লক্ষণ দেখে বোঝা যায়। চলুন আমরা সেই সব লক্ষণ গুলো জেনে রাখি।

১. বুক-ব্যাথা : বুক, পিঠ এবং কাঁধ ব্যাথা হলে দ্রুত ডক্টরের সাথে পরামর্শ করুন। হৃদপিণ্ডের অসুস্থতার একটি প্রধান লক্ষণ হল বুকে ব্যাথা।

২. ঠান্ডা - সর্দি: হার্ট অ্যাটাক এর প্রায় একমাস আগে থেকে ঠাণ্ডালাগা, সর্দি এইসব লক্ষণ দেখা যায়।

৩. শারীরিক দুর্বলতা : রক্ত সঞ্চালনে বাধা পেলে এবং শিরা-উপশিরায় চর্বি জমে গেলে অস্বাভাবিক রকমের শারীরিক দুর্বলতা অনুভব হয় যা হার্ট অ্যাটাক এর পূর্বলক্ষণ

৪. বমি, তলপেটে ব্যাথা ও বদহজম : বমি, বদহজম, বুক জ্বালা ও তলপেটে ব্যাথা এই রোগের পূর্বলক্ষণ ।

৫. শ্বাসকষ্ট: ফুসফুসে সমস্যা হলে, সঠিক অক্সিজেন সরবরাহ না হলে শ্বাসকষ্ট এর মতো লক্ষণ দেখা যায়, যা হার্ট অ্যাটাক এর পূর্বলক্ষণ।

৬. ঠান্ডা ঘাম : রক্ত সঞ্চালন কমে গেলে শরীরে ঘাম হয় এবং ঠান্ডা ভাব অনুভূত হয়।

৭. ঝিমুনি : শরীরে রক্ত সঞ্চালন কমে গেলে ঝিমুনি ভাব অনুভূত হয় যা যা হার্ট অ্যাটাক এর মতো ভয়ঙ্কর রোগের পূর্বলক্ষণ।

এইসব লক্ষণ দেখা গেলেই দ্রুত ডক্টরের কাছে গিয়ে পরামর্শ করুন এবং নিজের ও নিজের পরিবারের সকলকে এই ভয়ঙ্কর রোগের হাত থেকে নিজেদের মূল্যবান জীবনকে রক্ষা করুন।

পরামর্শগুলো কেমন লাগলো ? ভালো লাগলে কমেন্ট করে জানান।