চল্লিশেও তুমি কঁচিখোকা | পঁচিশেই আমি বুড়া!

Words
70
Reading
1 min
Listen
Play
8y

তোমার যুক্তি অলওয়েজ ঠিক,
আমার যুক্তি খোঁড়া;
চল্লিশেও তুমি কঁচিখোকা,
পঁচিশেই আমি বুড়া।
hhh.jpg
source
তোমার ভুলটি খোঁচানোর তরে,
আছে এক্সপ্লেনেশান;
আমার ভুলে যুক্তি হয় না,
পুরোটাই ভং, ফ্যাশন।

তোমার ভুলটি স্যরিতে শেষ,
বাড়বে না তা মোটে;
আমার ভুলের সমাপ্তি নেই,
কথার বন্যা ছোটে।

তুমি কাঁদলে হবে স্ট্যাটাস,
হাজারখানেক লাইক;
আমার কোন কান্না-ই নেই,
ইমোশানই ফেইক।

ভালোবাসা খুবই সহজ,
পাওয়া নয় সো ইজি;
স্যরি, আমি সিংগেল নই,
আ'এম সো বিজি।

😜😜😜

চল্লিশেও তুমি কঁচিখোকা | পঁচিশেই আমি বুড়া! | Ecency