বেগ-বাস্টার্ড সিরিজ!!

Words
423
Reading
2 min
Listen
Play
4y

আমি বইপ্রেমী, থৃলার আমার টপ লিস্টে থাকে, কিন্তু বাংলাদেশের সাহিত্যে এই থৃলার জনরার অভাবই সব থেকে বেশি অনুভব করি। রকিব হাসান, মাসুদ রানা আর হুমায়ূন আহমেদ ছাড়া এই ধারায় খুব জনপ্রিয় লেখকের নাম তেমন একটা পাওয়া যায় না। আমাদের খোরাক মেটাতে তাই ওই বাংলার বিভূতি, সত্যজিৎ, নিহাররঞ্জন, শীর্ষেন্দুদের আশ্রয়ই নিতে হয়। এই দুই বাংলার তুলনা করলে দেখা যায় কলকাতায় থৃলার লেখকের সংখ্যা অনেক বেশি এবং বাংলা সাহিত্যের প্রায় শুরুর দিক থেকে এনারাই রহস্যপ্রেমীদের চাহিদা মিটিয়ে আসছে। বিভূতিভূষণের চাঁদের পাহাড় থেকে শুরু করে সত্যজিৎ সমগ্র, শীর্ষেন্দুর কিশোর উপন্যাসসহ অনেক সাহিত্যই থৃলার খুঁজে পাওয়া যায়। সেদিক থেকে চিন্তা করলে এই বাংলায় রহস্যের বড়ই আকাল। আর তারই চাহিদা পূরণ করতে বর্তমানে যে লেখক হাল ধরেছেন তিনি হলো মোহাম্মদ নাজিম উদ্দিন। শুরুতে অসংখ্য জনকপ্রিয় থৃলার অনুবাদ করার পর তিনি তার মৌলিক লেখা প্রকাশ করা শুরু করেন। তার মৌলিক লেখার মধ্যে বহুল আলোচিত ও পঠিত বই হলো "বেগ-বার্স্টাড" সিরিজ। নামকরণের সার্থকতা বলতে গেলে পাঠকরাই বইয়ের প্রধান দুই চরিত্রের নামে এই নামকরণ করেছে। মূলত হোমসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ আর প্রোফেশনাল গানম্যান বাবলু ওরফে বার্স্টাডকে নিয়ে তৈরি হয়েছে কাহিনি।

1650216440240.jpg

এই সিরিজের প্রথম বই নেমেসিস পাঠক সমাজে ভালো সাড়া ফেলার পরে (যদিও বইটি নিয়ে কন্ট্রোভার্সি আছে) সিকুয়াল হিসেবে কন্ট্রাক্ট, নেক্সাস, কনফেশন, করাচি এবং সর্বশেষ বই নেক্সট আসে। এই সিরিজের প্রতিটি বইতেই একেকটি নতুন কাহিনীর উপ্যাখান হয়েছে। মুলত নগর কেন্দ্রিক এই সিরিজে ঢাকা শহরের অলি-গলিকে নানা ভাবে তুলে আনা হয়েছে (করাচি ব্যাতিত)।
এ বইয়ের লেখার ধরণ সাবলীল এবং বাস্তব অভিজ্ঞতা নির্ভর। বাংলাদেশের ক্রাইম জগত যে কতটা ডার্ক আর একবার আন্ডারওয়ার্ডে ঢুকে যাওয়ার পর বার বার চেষ্টা করেও যে বের হওয়া প্রায় অসম্ভব সেই বিষয়গুলো বার বার দেখানো হয়েছে। এছাড়া গল্পের প্রতিটি প্লট এত চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে যা পাঠকের মনোযোগ শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম। সিরিজটির মধ্যে পারসোনাল ফেবারেট কোন বইটি যদি বলতে চাই তাহলে "করাচি"র নাম বলবো। প্রধান কারণ এটি সত্য ঘটনা অবলম্বনে। না বুঝেই যারা সন্ত্রাসী হামলায় জড়িয়ে পরে আর প্রথম থেকেই কিভাবে তাদের ব্রেইন ওয়াশ করানো হয় বইটি পড়লে খুব গভীর থেকে ফ্যাক্ট গুলো জানা যাবে। শেষমেস দেখবেন হাজার মানুষ মারার পরেও "সন্ত্রাসীটার" জন্যই আপনার বেশি মায়া হবে। এর থেকে বেশি বললে যারা পড়েননি তাদের জন্য স্পয়লার দিয়ে দেয়া হবে।

বেগ বাস্টার্ড ছাড়াও নাজিম উদ্দিন "রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি" বইয়ের জন্য বিখ্যাত। তার দুইটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ওয়েব সিরিজ কিন্তু ওগুলো না দেখার জন্যই রেকমেন্ড করবো, কারণ উপন্যাসের মূলভাব কোনোভাবেই ফুটিয়ে তুলতে পারেনি।

সবশেষে এই বলতে চাই যে এধরনের লেখনি আমাদের সমাজে বিরল। আমাদের মত থৃলার প্রেমীরা এটাই চায় যে এদেশে রহস্যধর্মী লেখার সংখ্যা আরও বৃদ্ধি পাক এবং থৃলার জগৎ সমৃদ্ধ হয়ে উঠুক। বেগ বাস্টার্ড সিরিজ যেন সামনে আরও পেতে পারি এই দোয়া করি!

বেগ-বাস্টার্ড সিরিজ!! | Ecency