সেরে ওঠো পৃথিবী এখনও অনেক স্বপ্ন দেখা বাকি আছে।

Words
210
Reading
1 min
Listen
Play
5y

IMG_20210429_234016.jpg

বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। মাস্ক ছাড়া বাইরে দয়া করে বেরোবেন না।
জানেন কখনো কখনো একজন মানুষ হিসেবে যেমন গর্ব হয় তেমনি মাঝেমধ্যে মানবসমাজের অঙ্গ হিসেবে নিজেকে ভেবে দুঃখ হয়।
ভাবছেন এ কেমন জটিল কথা বলছি। হ্যাঁ! কথাটা অনেক ভেবেই বলছি।

আজ পৃথিবীকে অসুস্থ করবার পিছনে দায়ী এই মানব সমাজ। পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর মত অভিশাপ উপহার দিয়েছে এই মানব সমাজ।
কিন্তু মানব সমাজ ভুলে গেছে এই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে, সবার প্রথমে পৃথিবীকে সুস্থ রাখাটা অত্যাবশ্যকীয়।

IMG_20210429_234001.jpg

কিন্তু কিছু লোভাতুর মানুষ নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করবার জন্য পৃথিবীর প্রয়োজনীয়তা উপলদ্ধি না করে নিজেদের লোভের বশবর্তী হয়ে আজ সমগ্র মানবজাতিকে বিপদে ঠেলে দিয়েছে।
একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বাঁচি সেটা হলো নিজের ভবিষ্যৎ আর নিজের পরিবার সুরক্ষিত থাকলেই আর কোনো বিষয় ভাবার প্রয়োজন নেই।
কিন্তু নিজের ভবিষ্যৎ সুরক্ষিত তখন ই সম্ভব যখন পৃথিবীর অস্তিত্ব থাকবে।
কি দিয়ে যাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেটা ঠাণ্ডা মাথায় ভেবে দেখলে বোঝা যাবে, শুধু অর্থ রেখে গেলেই তারা সুরক্ষিত থাকবে না যতক্ষণ আমরা তাদের একটা সুস্থ পরিবেশ দিয়ে যেতে না পারছি।

IMG_20210429_233945.jpg

পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে সেটার অনবদ্য কারণ জল। গাছপালা কেটে সেই জল আজ নিঃশেষ হতে বসেছে।
আর কবে আমরা সচেতন হবো!
ভাবুন আর নিজের পরিবারের পাশাপাশি পৃথিবীকে সুরক্ষিত করবার উদ্যোগ নিন।
এই বলে শেষ করলাম।
নমস্কার।

সেরে ওঠো পৃথিবী এখনও অনেক স্বপ্ন দেখা বাকি আছে। | Ecency